Home খবর Vodafone Idea এর এইসব রিচার্জে পাওয়া যাচ্ছে 60 টাকা পর্যন্ত লাভ, জেনে নিন কিভাবে পাবেন বেনিফিট

Vodafone Idea এর এইসব রিচার্জে পাওয়া যাচ্ছে 60 টাকা পর্যন্ত লাভ, জেনে নিন কিভাবে পাবেন বেনিফিট

দেশের অন‍্যতম টেলিকম কোম্পানি Vodafone Idea বর্তমানে ডবল ডেটা বেনিফিট, নাইট টাইম ডেটা ও উইকেন্ড ডেটা রোল‌ওভারের মতো আকর্ষণীয় অফারের জন্য শিরোনামে উঠে রয়েছে। এবার কোম্পানি তাদের ইউজারদের জন্য আরও একটি অসাধারণ অফার নিয়ে এসেছে। এই নতুন অফার অনুযায়ী নিজের নাম্বার রিচার্জ করলে ইউজারদের 60 টাকা পর্যন্ত লাভের ব‍্যাবস্থা করা হয়েছে। জানিয়ে রাখি এটি একটি প্রমোশনাল অফার বলে মনে করা হচ্ছে। যদিও কোম্পানির ওয়েবসাইটে এই অফারের লাস্ট ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। এই অফারটি প্রথম রিচার্জ কুপনের ক্ষেত্রে কার্যকর নয়। শুধুমাত্র কোম্পানির 399 টাকা, 449 টাকা, 599 টাকা এবং 699 টাকার প্ল‍্যানে এই অফারের সুবিধা পাওয়া যাবে।

পাওয়া যাবে 60 টাকা পর্যন্ত কুপন

ভোডাফোন আইডিয়া রিচার্জের এক সপ্তাহের মধ্যে কোম্পানির পক্ষ থেকে ইউজারদের ক‍্যাশব‍্যাক কুপন ক্রেডিট করা হবে। পরবর্তী রিচার্জের সময় এই কুপন ব‍্যবহার করে ইউজাররা ছাড় পাবেন। জানিয়ে রাখি এই কুপন শুধুমাত্র ভোডাফোন আইডিয়া অ্যাপের মাধ্যমে রিডীম করতে হবে, তবে রিচার্জ নিজের সুবিধা মতো যে কোনো জায়গা থেকেই করা যাবে। প্রসঙ্গত এই কুপনের ভ‍্যালিডিটি 30 দিন।

কোন কোন প্ল‍্যানে পাওয়া যাচ্ছে অফার?

কোম্পানির ইউজাররা যদি 399 টাকা এবং 449 টাকার প্ল‍্যান রিচার্জ করেন তবে নিশ্চিতরূপে 40 টাকার কুপন পাওয়া যাবে। এক‌ইভাবে 599 টাকা এবং 699 টাকা দামের আনলিমিটেড প্ল‍্যান রিচার্জ করলে 60 টাকার কুপন দেওয়া হবে।

জানিয়ে রাখি, কয়েক দিন আগে Vodafone Idea কে গুরুতর দায়িত্বহীনের মতো কাজ করতে দেখা গেছে। কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সঠিক ডকুমেন্ট ভেরিফাই না করেই এক ব‍্যাক্তিকে ডুপ্লিকেট সিম দিয়ে দেওয়া হয়েছে। এমনকি ডকুমেন্টগুলি আদৌ সেই ব‍্যাক্তির ছিল‌ই না। কোম্পানির এই ভুল পদক্ষেপের কারণে সেই ব‍্যাক্তির ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 68 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। কোর্টের আদেশ অনুযায়ী এই অবিবেচক পদক্ষেপের কারণে কোম্পানিকে এখন 28 লক্ষ টাকা জরিমানা দিতে হবে।

কৃষ্ণলাল নামক জনৈক Vodafone Idea ইউজার একদিন লক্ষ‍্য করেন হঠাৎই তাঁর ফোনে নেটওয়ার্ক সিগন্যাল আসছে না এবং সিম বন্ধ হয়ে গেছে। ভোডাফোন আইডিয়া স্টোরে অভিযোগ জানালে তাকে একটি নতুন সিম দেওয়া হয়, কিন্তু সেটি অ্যাক্টিভ হয় না। আবার কাস্টমার কেয়ারের দ্বারস্থ হলে 5 দিন পর তাঁর নাম্বার চালু হয়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন