শক্তিশালী স্পেসিফিকেশন এবং সুন্দর ডিজাইন সহ চীনে লঞ্চ হয়েছে Vivo S18 সিরিজ, জেনে নিন দাম

ভিভো তাদের হোম মার্কেট চীনে Vivo S18 Series পেশ করেছে। এই সিরিজে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e নামের তিনটি ফোন লঞ্চ করা হয়েছে। এইসব ফোনে সুন্দর ডিজাইন, 16GB পর্যন্ত RAM, কোয়ালকম ও মিডিয়াটেক চিপসেট, 50MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 5000mAh পর্যন্ত ব্যাটারির মতো শক্তিশালী স্পেসিফিকেশন রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এইসব ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Vivo S18 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo S18 ফোনে 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং Adreno 720 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ অরা লাইট যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S18 ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।

Vivo S18 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo S18 Pro ফোনে 6.78 ইঞ্চির কার্ভ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে Mali-G715 Immortalis MP11 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি লাইট সহ OIS সাপোর্টেড 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x অপটিক্যাল জুম সাপোর্টেড 12MP Sony IMX663 টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি এবং জিপিএসের মতো ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: Vivo S18 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।

Vivo S18e এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo S18e ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন ফুলএইচডি+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশরেট এবং 20:9 আসপেক্ট রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 চিপসেট এবং Mali-G610 MP4 জিপিউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এতে 12GB পর্যন্ত RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo S18e ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে অরা লাইট এবং ফ্ল্যাশ লাইট সহ OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে ফোনটিতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4800mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে এইফি, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি, জিপিএস, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।

Vivo S18 এবং Vivo S18 Pro এর দাম

  • কোম্পানি তাদের Vivo S18 ফোনের ভ্যানিলা মডেল চারটি এবং প্রো মডেল তিনটি করে স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।
  • Vivo S18 ফোনের 8GB + 256GB মডেলের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 22,350 টাকা রাখা হয়েছে।
  • 12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 30,450 টাকা।
  • 12GB + 512GB মডেল 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 32,800 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 35,700 টাকা।
  • একইভাবে Vivo S18 Pro ফোনের 12GB + 256GB মডেল 3,199 ইউয়ান অর্থাৎ প্রায় 38,100 টাকা দামে সেল করা হবে।
  • 16GB + 256GB মডেল 3,499 ইউয়ান অর্থাৎ প্রায় 41,000 টাকা দামে পেশ করা হয়েছে।
  • 16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 3,699 ইউয়ান অর্থাৎ প্রায় 43,300 টাকা।
  • এই ফোনদুটি হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
  • Vivo S18 ফোনটি আগামী 22 ডিসেম্বর থেকে চীনে সেল করা হবে। অন্যদিকে 13 জানুয়ারি থেকে Vivo S18 Pro ফোনটি সেল করা হবে।

Vivo S18e এর দাম

  • Vivo S18e এর 12GB + 256GB মডেলের দাম 2,099 ইউয়ান অর্থাৎ প্রায় 22,350 টাকা দামে পেশ করা হয়েছে।
  • ফোনটির 12GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 24,990 টাকা।
  • এই ফোনটি Starry Night Black, Xuaguang Purple এবং Cloud Shabai কালারে সেল করা হবে।
  • আগামী 13 জানুয়ারি 2024 থেকে Vivo S18e ফোনটি সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here