14 ডিসেম্বর চীনে লঞ্চ হবে Vivo S18 ও Vivo S18 Pro, প্রকাশ্যে এল ক্যামেরা ডিটেইলস

আগামী 14 ডিসেম্বর, 2023 চীনে Vivo S18 ও Vivo S18 Pro স্মার্টফোন লঞ্চ হবে। এর আগে কোম্পানি এই আপকামিং সিরিজের কালার ভেরিয়েন্ট টিজ করেছিল। এবার Vivo লঞ্চের আগে Vivo S18 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক Vivo S18 সিরিজের ক্যামেরা ডিটেইলস এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Vivo S18 ও Vivo S18 Pro ফোনের ক্যামেরা ডিটেইলস

  • ভিভো জানিয়ে দিয়েছে Vivo S18 ও Vivo S18 Pro ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরার সঙ্গে সুন্দর নাইট ফটোগ্রাফির জন্য ডুয়েল সফট লাইট থাকবে।
  • ভিভোর টিজার থেকে জানা গেছে এই ফোনে ভিভো এক্স100 মডেলের মতো প্রাইমারি এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে।
  • Vivo S18 Pro ফোনে OIS ফিচারযুক্ত 50MP VCS Sony IMX920 প্রাইমারি সেন্সর এবং f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। এছাড়া প্রো মডেলে কোম্পানির X90S এর মতো টেলিফটো সেন্সর দেখা যাবে। এতে 2x অপটিক্যাল জুম সহ 12MP Sony IMX663 সেন্সর থাকবে।
  • কোম্পানি তাদের এক্স100 সিরিজের ফোনের মতো ভিসিএস ও পোর্ট্রেট অ্যালগরিদম সহ সুন্দর ফটোগ্রাফির জন্য ব্লু হার্ট এআই মডেল যোগ করার কথা উল্লেখ করা হয়েছে।

Vivo S18, Vivo S18 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo S18 এবং Vivo S18 Pro ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত কার্ভড OLED প্যানেল থাকবে বলে আশা করা হচ্ছে।
  • প্রসেসর: Vivo S18 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সিরিজের প্রো মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ প্রসেসর থাকতে পারে।
  • চার্জিং: ভিভো S18 ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে এবং Vivo S18 Pro ফোনে 100W চার্জিং যোগ করা হতে পারে।

Vivo S18 এর কালার অপশন

আপকামিং S18 ফোনের নতুন ইমেজ সামনে এসেছে, এতে ফোনটি লাইট ব্লু ও ডার্ক গ্রে কালারে দেখা গেছে। আশা করা হচ্ছে এই ফোনটি হেক্সিয়া রেড, ব্ল্যাক, পার্পল এবং সী গ্রীন কালারে পেশ করা হবে। ফোনের ব্যাক প্যানেলে ফ্লায়ার্স প্যাটার্ন থাকবে। অরিয়েন্টাল ডিজাইন ছাড়া ছবিতে রেয়ার ক্যামেরার ঠিক নিচে বড় রিং লাইট দেখা গেছে। কম আলোতেও ফটো এবং ভিডিও ক্যাপচারের জন্য এই লাইট যথেষ্ট উপযোগী হবে। ছবিতে ফোনের ডিজাইন যথেষ্ট পাতলা দেখতে মনে হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here