আবারও Vivo এর S-সিরিজ ভারতের বাজারে লঞ্চ হতে পারে। কারণ BIS (Bureau of Indian Standards) সার্টিফকেশন সাইটে আপকামিং Vivo S2 স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই কোম্পানি ভারতে তাদের স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S2 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
প্রায় সাত বছর পর Vivo ভারতের বাজারে তাদের S সিরিজ ফিরিয়ে আনতে পারে। কোম্পানি 2019 সালে এই সিরিজের অধীনে শেষ Vivo S1 স্মার্টফোনটি 20,000 টাকা দামে লঞ্চ করেছিল। তবে এইবার কোম্পানির S- সিরিজ প্রিমিয়াম সেগমেন্টে পেশ করা হতে পারে।
Vivo S2 ফোনের BIS লিস্টিং
BIS সার্টিফকেশন ওয়েবসাইটে Vivo S2 ফোনটি V2576 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে শীঘ্রই লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে। এর আগেই GSMA ডেটাবেসে একই মডেল নাম্বার দেখা গিয়েছিল। যা দেখে মনে করা হচ্ছে কোম্পানি ইতিমধ্যে এই ডিভাইসগুলির জন্য প্রয়োজনীয় রেগুলেটোরি অ্যাপ্রুভাল পক্রিয়া শুরু করে দিয়েছে।
Vivo S2 ফোনের লঞ্চ টাইমলাইন
ইন্ডাস্ট্রির সোর্স অনুযায়ী জুলাই মাসে Vivo তাদের Vivo S2 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করতে পারে। একইসঙ্গে BIS সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের পর ফোনটি লঞ্চের সম্ভাবনা অনেকটাই বেড়ে গেছে। প্রকাশ্যে আসা তথ্য সঠিক হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে কোম্পানির এই ফোনের সম্পর্কে অফিসিয়ালি ঘোষণা করা হতে পারে।
ভারতে সম্ভাব্য দাম
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে Vivo S2 ফোনটি 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে পেশ করা হতে পারে। এই তথ্য সঠিক হলে, আপকামিং ফোনটি Vivo S1 ফোনের তুলনায় আলাদা সেগমেন্টে লঞ্চ করা হতে পারে।
এই প্রাইস রেঞ্জে আপকামিং Vivo S2 ফোনটি OnePlus 15R, iQOO 15R এবং কোম্পানির Vivo V70 ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এক্ষেত্রে কোম্পানিকে তাদের আপকামিং Vivo S2 ফোনটিতে এমন কিছু ফিচার যোগ করতে হবে, জার সাহায্যে এই ফোনটি ভারতের বাজারে উপস্থিত অন্যান্য ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যদিও Vivo S2 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও পর্যন্ত পর্যন্ত জানা যায়নি। তবে সাধারণত Vivo তাদের S-সিরিজের ক্ষেত্রে ক্যামেরার ওপর বেশি নজর দেয়। তাই নতুন মডেলটি প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে।
যারা আগামী মাসের মধ্যে অসাধারণ ক্যামেরা, ডিজাইন এবং প্রিমিয়াম পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজাররা Vivo S2 ফোনটির জুন অপেক্ষা করতে পারেন। আগামী দিনে এই ফোনের সম্পর্কিত আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে। ভবিষ্যতে নতুন আপডেট পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










