শীঘ্রই ভারতের বাজারে Vivo তাদের নতুন Vivo S2 স্মার্টফোনটি লঞ্চ করবে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে ফোনের মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে এর আগেই গীকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত ডিটেইলস প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo S2 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Vivo S2 ফোনের Geekbench লিস্টিং
গীকবেঞ্চে V2576 মডেল নাম্বার সহ Vivo ফোনটি লিস্টেড হয়েছে। এটি Vivo S2 স্মার্টফোন হবে বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 998 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 2,825 স্কোর পেয়েছে।
লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটি Android 16 সহ কাজ করতে পারে। এতে 8GB RAM দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটিতে MediaTek MT6878 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 2.5GHz ক্লক স্পীডযুক্ত চারটি পারফরমেন্স কোর এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে। এই কনফিগ্রেশন দেখে আভাস পাওয়া যাচ্ছে এটি MediaTek Dimensity 7300 সিরিজের প্রসেসর হবে। তাই ফোনে Dimensity 7360 প্রসেসর দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
এই প্রসেসর সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ভিডিও স্ট্রিমিং এবং মাল্টিটাস্কিং সহ গেমিঙের জন্য ভালো অপশন হবে বলে মনে করা হচ্ছে। তবে প্রসেসরে হেভি গেমিং এবং দীর্ঘমেয়াদী হাই পারফরমেন্স উপভোগ করা যাবে না।
Vivo S2 ফোনের লঞ্চ ডেট এবং সম্ভাব্য ফিচার
টিপস্টার অভিষেক যাদবের বক্তব্য অনুযায়ী আগামী 6 আগস্ট Vivo S2 স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী ফোনটিতে 3D কার্ভড ডিসপ্লে, 50MP Sony রেয়ার ক্যামেরা থাকবে। একইসঙ্গে ফ্রন্ট এবং রেয়ার উভয় ক্যামেরার সাহায্যেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে এবং প্রিমিয়াম ডিজাইন দেওয়া হতে পারে।
Vivo S2 ফোনে 8GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফোনটি Regal Bronze, Sapphire Blue এবং Silk White কালার অপশনে লঞ্চ করা হতে পারে।
Vivo S2 ফোনের সম্ভাব্য দাম
রিপোর্ট অনুযায়ী ইন্টারনাল রিটেইলস লিস্টিঙে Vivo S2 ফোনটির ডেমো ইউনিটের দাম 38,000 এবং 42,000 টাকা লেখা ছিল। তবে ফোনের 8GB + 128GB ভেরিয়েন্টের ইন্টারনাল রেফারেন্স দাম 43,000 টাকা হবে বলে জানা গেছে। তবে আসন্ন Vivo S2 ফোনটির সঠিক দাম জানার জন্য এর লঞ্চের অপেক্ষা করতে হবে।
যারা প্রিমিয়াম ডিজাইন, কার্ভড ডিসপ্লে এবং ক্যামেরা এক্সপিরিয়েন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo S2 ফোনটি ভালো অপশন হতে পারে। আপকামিং ফোনটি 40,000 থেকে 45,000 টাকা দামের মধ্যে লঞ্চ করা হলে, এটি OnePlus, Motorola এবং Vivo ব্র্যান্ডের স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।
যারা 45,000 টাকার চেয়েও কম দামে নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা Vivo S2 ফোনটি অফিসিয়াল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে আপকামিং ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট বা অন্যান্য ডিটেইলস আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
