Home খবর লিক হল Vivo S2 ফোনের দাম, জেনে নিন কত টাকা দামে সেল হবে এই 5G স্মার্টফোন

লিক হল Vivo S2 ফোনের দাম, জেনে নিন কত টাকা দামে সেল হবে এই 5G স্মার্টফোন

ভারতের বাজারে ভিভো তাদের Vivo S2 5G স্মার্টফোনটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি কোম্পানির সবচেয়ে বেশি প্রতীক্ষিত ফোনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে, ফলে দীর্ঘ দিন পর ভারতে আবার ‘ভিভো এস’ সিরিজ ফিরে আসতে চলেছে।সম্প্রতি প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 6 আগস্ট Vivo S2 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। এবার লঞ্চের আগেই একটি লিকের মাধ্যমে Vivo S2 5G ফোনের দাম জানা গেছে।

Vivo S2 5G ফোনের দাম

টেক ওয়েবসাইট প্যাশনেটগীকজ্‌ Vivo S2 5G ফোনের দাম শেয়ার করেছেন। রিপোর্ট অনুযায়ী এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্ট 128GB এবং 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo S2 5G ফোনের 8GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্ট 51,999 টাকা এবং 8GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্ট 55,999 টাকা দামে লঞ্চ করা হবে। লিক অনুযায়ী Vivo S2 5G ফোনটি ভারতে Sapphire Blue, Regal Bronze এবং Silk White কালার অপশনে সেল করা হবে।

Vivo S2 5G ফোনের স্পেসিফিকেশন

Vivo S2 5G ফোনটি MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি অক্টাকোর প্রসেসর, যা 2.0GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। গ্রাফিক্সের জন্য ফোনে ARM Mali-G615 MC2 জিপিইউ দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S2 5G ফোনে শক্তিশালী 7050mAh battery দেওয়া হতে পারে। লিক অনুযায়ী দ্রুত চার্জ করার জন্য ফোনে 44W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এই বড় ব্যাটারি সহ ফোনে Reverse চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Vivo S2 5G ফোনে 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হতে পারে। এই Curved AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। অন্যদিকে জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং যোগ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Vivo S2 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।