শীঘ্রই Vivo চীনের বাজারে তাদের নতুন S50 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro Mini ফোনটি লঞ্চ করা হবে। কনফার্ম হজানান হয়েছে ফোনগুলি ডিসেম্বর মাসে পেশ করা হবে। তবে লঞ্চের ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি। এর আগেই গীকবেঞ্চ সাইটে Vivo S50 Mini ফোনটি লিস্টেড হয়েছে। আগেই ভ্যানিলা Vivo S50 মডেলটি এই প্ল্যাটফর্মে দেখা গিয়েছিল। Vivo S50 Pro Mini স্মার্টফোনটি কত স্কোর পেয়েছে এবং এর স্পেসিফিকেশন কেমন হতে চলেছে এই বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
গীকবেঞ্চ সাইটে নতুন ভিভো ফোনটি V2527A মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছিল। এই ফোনটি Vivo S50 Pro Mini হবে বলে মনে করা হচ্ছে। ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 2778 স্কোর এবং মাল্টি স্কোর টেস্টে 9344 স্কোর পেয়েছে। এতে 3.80GHz ক্লক স্পীডযুক্ত দুটি হাই-পারফরমেন্স কোর এবং 3.32GHz ক্লক স্পীডযুক্ত ছয়টি পারফরমেন্স কোর রয়েছে। সোর্স কোডে Adreno 829 GPU লেখা রয়েছে। তাই সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 8 Gen 5 প্রসেসর সহ ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম এবং প্রায় 16GB RAM সহ লঞ্চ হবে বলে জানা গেছে।
আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Vivo S50 Pro Mini ফোনটিতে Snapdragon 8 Gen 5 প্রসেসর, LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছিল। ফোনটিতে 6.31 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে।
ফটোগ্রাফির জন্য Vivo S50 Pro Mini ফোনটিতে VCS আল্ট্রা-সেন্সিটিভ বায়োনিক প্রাইমারি ক্যামরা, Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো সেন্সর, 50MP ফ্রন্ট ক্যামরা এবং সেলফির জন্য অ্যান্টি-ডিস্টর্শন সফট লাইট থাকতে পারে। এছাড়া ফুল-ফোকাল-লেন্থ জুম ফ্ল্যাশের পাশাপাশি ফ্ল্যাগশিপ-লেভেলের ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং স্পেসিফিকেশনগুলিও বেশ প্রিমিয়াম হতে পারে। Vivo S50 Pro Mini ফোনটিতে 6500mAh এর Blue Ocean ব্যাটারি, 90W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং দেওয়া হতে পারে বলে জানা গেছে। ফোনটিতে X-axis লিনিয়ার মোটর, 3D আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট 2.0 সেন্সর এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 + IP68 রেটিং ফিচারও থাকতে পারে। এর ফলে ফোনটি এই সেগমেন্টে আরও শক্তিশালী ডিভাইস হয়ে উঠতে পারে।
যারা কমপ্যাক্ট এবং প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Vivo S50 Pro Mini ফোনটি ভালো অপশন হতে পারে। বাজারে Vivo S50 সিরিজ Oppo Reno 15 সিরিজ, OnePlus Ace 6T এবং Realme Neo 8 ফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে বলে আশা করা হচ্ছে।
যারা আগামী মাসে একটি কমপ্যাক্ট ফোন কিনতে চাইছেন, তাদের কাছে Vivo S50 Pro Mini ফোনটি আকরশপ্নিয় হয়ে উঠতে পারে। ইউজাররা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।










