Home খবর কম্প্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইন সহ লঞ্চ হল Vivo S50 Pro mini স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

কম্প্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইন সহ লঞ্চ হল Vivo S50 Pro mini স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

চীনের বাজারে Vivo S50 সিরিজ লঞ্চ করা হয়েছে। এই সিরিজে স্টাইলিশ ডিজাইনের সঙ্গে অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ Vivo S50 এবং Vivo S50 Pro mini স্মার্টফোনগুলি পেশ করা হয়েছে। Vivo S50 স্মার্টফোনের সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস জানার জন্য এখানে ক্লিক করুন। ভারতের বাজারে স্মার্টফোনটি Vivo V70 নামে লঞ্চ করা হতে পারে। নিচে এই সিরিজের কমপ্যাক্ট Vivo S50 Pro mini স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo S50 Pro mini স্মার্টফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31 ইঞ্চির ছোট ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি 1.5K ফ্ল্যাট ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং ও 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। কম্প্যাক্ট স্ক্রিন হওয়ার পরও স্মার্টফোনটির থিকনেস 7.49mm, যা খুব বেশি উল্লেখযোগ্য নয়। যদি স্মার্টফোনটি আরও একটু স্লিম হতো, তবে এই থিকনেস ঠিকঠাক বলে মনে করা হত।

Vivo S50 Pro mini স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড OriginOS 6 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Honor Play 60A 5G স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.8GHz ক্লক স্পীডযুক্ত Snapdragon 8 Gen 5 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি আগামী 17 ডিসেম্বর OnePlus 15R স্মার্টফোনটিও একই প্রসেসর সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত ভারতে এই প্রসেসর সহ কোনো স্মার্টফোন লঞ্চ করা হয়নি।

ফটোগ্রাফির জন্য Vivo S50 Pro mini স্মার্টফোনে Aura Light সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে f/1.57 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony OIS প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স ও 106° FOV ফিচারযুক্ত 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই স্মার্টফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়ে Vivo S50 Pro mini স্মার্টফোনটি সিরিজের Vivo S50 স্মার্টফোনের মতোই রাখা হয়েছে। সাইজ ছোট হওয়া সত্ত্বেও স্মার্টফোনটিতে শক্তিশালী 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়া Vivo S50 Pro mini স্মার্টফোনটিতে 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য Vivo S50 Pro mini স্মার্টফোনটি IP68 + IP69 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।একইসঙ্গে স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার রয়েছে। কানেক্টিভিটির জন্য নতুন ভিভো স্মার্টফোনে Wi-Fi 7 এর পাশাপাশি Bluetooth 5.4 এবং NFC ফিচার যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে LPDDR5X Ultra RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে।

চীনে Vivo S50 Pro mini 5G স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 12GB RAM ও 256GB স্টোরেজ অপশনের দাম 3699 ইউয়ান অর্থাৎ প্রায় 47 হাজার টাকা রাখা হয়েছে। একইভাবে চীনে স্মার্টফোনটির 12GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্ট 3999 ইউয়ান অর্থাৎ প্রায় 51 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। একইসঙ্গে Vivo S50 Pro mini স্মার্টফোনটি 16GB RAM ও 512GB স্টোরেজ ভেরিয়েন্টেও লঞ্চ করা হয়েছে। এই মডেলটির দাম 4299 ইউয়ান অর্থাৎ প্রায় 55 হাজার টাকা রাখা হয়েছে।