লঞ্চ হল Vivo S50 স্মার্টফোন, রয়েছে 16GB RAM, 6500mAh ব্যাটারি, 90W চার্জিং এবং 50MP সেলফি ক্যামেরা

ভিভো তাদের হোম মার্কেট চীনে অফিসিয়ালি কোম্পানির ‘S50’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে Vivo S50 এবং Vivo S50 Pro mini নামের দুটি স্মার্টফোন পেশ করা হয়েছে। জানিয়ে রাখি চীনে Vivo S50 নামে লঞ্চ করা ফোনটিই ভারতে Vivo V70 নামে পেশ করা হতে পারে। এই বিষয়ে এখনও পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত না হলেও, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই Vivo S50 ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে ভারতীয়দের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। এই ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo S50 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 3.3GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 2007172 AnTuTu স্কোর পেয়েছে।

Vivo S50 ফোনে LPDDR5X RAM যোগ করা হয়েছে, যা স্মুথ এবং ফাস্ট মাল্টি টাস্কিং সামলাতে সক্ষম। এর সঙ্গে ফাস্ট ডেটা ট্রান্সফারের জন্য এতে UFS 4.1 storage টেকনোলজি রয়েছে। ফোনটির টপ মডেলে 16GB RAM দেওয়া হয়েছে। এছাড়াও সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU যোগ করা হয়েছে। চীনে Vivo S50 ফোনটি Android 16 বেসড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে।

Vivo S50 ফোনে 2750 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই flat AMOLED স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং, 5000nits পীক ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করে। এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে এবং ফোনটির থিকনেস মাত্র 7.49mm।

সেলফি ও ভিডিও কলের জন্য Vivo S50 5G ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। অপরদিকে ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ রয়েছে। এই সেট‌আপে f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP প্রাইমারি Sony OIS সেন্সর দেওয়া হয়েছে।

এর সঙ্গে এই ফোনের রেয়ার ক্যামেরা সেট‌আপে f/2.65 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 লেন্স যোগ করা হয়েছে, এটি একটি 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স। এই সেট‌আপের তৃতীয় সেন্সরটি হল 110° FoV এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

Vivo S50 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি থার্ড জেনারেশন সিলিকন অ্যানোড দিয়ে তৈরি, যা হীটিং সমস্যা দূর করে এবং দীর্ঘ দিন পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় রাখে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনটি ফুল চার্জ করে 18.9 ঘন্টা পর্যন্ত শর্ট ভিডিও প্লেব্যাক বা 9.2 ঘন্টা পর্যন্ত গেমিং করা যায়। ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।

চীনে Vivo S50 5G ফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 12GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এটির দাম রাখা হয়েছে 2999 yuan অর্থাৎ প্রায় 38,580 টাকা। এই ফোনের 12GB + 512GB মডেল 3299 yuan (প্রায় 42,440 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনটির 16GB RAM মডেলে 256GB এবং 512GB স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 3399 yuan এবং 3599 yuan রাখা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে 43,700 টাকা এবং 46,300 টাকার কাছাকাছি।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here