Home খবর 12GB RAM সহ লঞ্চ হয়েছে নতুন 5G স্মার্টফোন vivo S50t Vitality Edition, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং Snapdragon প্রসেসর

12GB RAM সহ লঞ্চ হয়েছে নতুন 5G স্মার্টফোন vivo S50t Vitality Edition, রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি এবং Snapdragon প্রসেসর

ভিভো তাদের হোম মার্কেট চীনে কোম্পানির S50 সিরিজের অধীনে নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Vivo S50t Vitality Edition নামে পেশ করা হয়েছে। এই ফোনে 50MP সেলফি ক্যামেরা ও 6500mAh ব্যাটারির পাশাপাশি 12GB RAM এবং Snapdragon 8s Gen 3 প্রসেসর যোগ করা হয়েছে। এই নতুন ফোনটির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

vivo S50t Vitality Edition ফোনের স্পেসিফিকেশন

এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য vivo S50t Vitality Edition ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট দেওয়া হয়েছে। জানিয়ে রাখি 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 3.0GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম।

vivo S50t Vitality Edition ফোনে 2750 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিন ফ্ল্যাট AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 2000Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। জল ও ধূলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo S50t Vitality Edition ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.88 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony LYT700V OIS সেন্সর, 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি 100x ডিজিটাল জুম সাপোর্ট করে।

vivo S50t Vitality Edition ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটি বাইপাস চার্জিং ফিচার সাপোর্ট করে। এই টেকনোলজি হেভি প্রসেসিং ও গেমিঙের সময় ব্যাটারির বদলে সরাসরি মাদারবোর্ডে পাওয়ার পৌঁছে দেয়, ফলে ফোন হীট হয় না এবং ব্যাটারিতে চাপ কম পড়ে।

vivo S50t Vitality Edition ফোনের দাম

চীনের বাজারে vivo S50t Vitality Edition ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস মডেলে 12GB RAM এর সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 3299 ইউয়ান অর্থাৎ প্রায় 46,650 টাকার কাছাকাছি। এক‌ইভাবে ফোনটির 12GB RAM + 512GB storage সহ টপ মডেল 3599 ইউয়ান দামে পেশ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 50,900 টাকার কাছাকাছি।