এই সপ্তাহেই Vivo তাদের হোম মার্কেট চীনে কোম্পানির Vivo S60 লঞ্চ করতে চলেছে। আগামী 29 মে এই স্মার্টফোন পেশ করা হবে। লঞ্চের আগেই Vivo S60 ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির প্রসেসর, RAM এবং পারফরমেন্স ডিটেইলস প্রকাশ্যে এসেছে। এই আপকামিং ফোনটি গত বছর ডিসেম্বর মাসে পেশ করা Vivo S50 ফোনটির সাক্সেসার হিসাবে লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং সম্পর্কে।
Geekbench লিস্টিঙে এই আপকামিং ফোনটি V2571A মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই ফোনটিকেই Vivo S60 বলে মনে করা হচ্ছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে অক্টাকোর প্রসেসর যোগ করা হবে এবং এই চিপের বেস ক্লক স্পীড হবে 2.02GHz। ডিটেইলস দেখে মনে করা হচ্ছে এটি Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট হতে পারে। এই একই প্রসেসর Vivo S50 ফোনেও ব্যাবহার করা হবে।
Vivo is using the same SoC in the S60 (V2571A) as they did in the S50 last year. It will come with Qualcomm’s Snapdragon 8s Gen 3 chip (SM8635) – 1 core @ 3.01 GHz + 4 cores @ 2.80 GHz + 3 cores @ 2.02 GHz – paired with the Adreno 735 GPU, Android 16, and up to 16GB RAM.… pic.twitter.com/GGbSiouXoy
— Abhishek Yadav (@yabhishekhd) May 23, 2026
Snapdragon 8s Gen 3 চিপসেটে 3.01GHz ক্লক স্পীডযুক্ত একটি Prime Core, 2.80GHz ক্লক স্পীডযুক্ত চারটি Performance Cores এবং 2.02GHz ক্লক স্পীডযুক্ত তিনটি Efficiency Cores রয়েছে। এর সঙ্গে সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Adreno 735 GPU যোগ করা হবে। Geekbench লিস্টিং অনুযায়ী আপকামিং Vivo S60 ফোনটি প্রায় 14.93GB RAM সহ টেস্ট করা হয়েছে। মার্কেটে ফোনটি 16GB RAM সহ পেশ করা হতে পারে। এই ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।
গীকবেঞ্চে Vivo S60 ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1,960 এবং মাল্টি কোর টেস্টে 5,194 পয়েন্ট পেয়েছে। স্কোর দেখে মনে করা হচ্ছে ফোনটিতে ফ্ল্যাগশিপ-লেভেল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে Vivo S60 ফোনে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট পাওয়া যাবে। এই ফোনটিতে 3D আলট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Early Summer Green, Midsummer Night’s Dream (ব্ল্যাক) এবং Sea of Stars (হোয়াইট) কালার অপশনে সেল করা হবে।
Vivo S60 সিরিজ 4K Live Photo আউটপুট সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে ভালো মেমরি ম্যানেজমেন্ট, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং অ্যাডভান্স প্রসেসিং পাওয়া যাবে। এর ফলে 4K রেকর্ডিঙের সময় কম হীট হবে এবং পারফরমেন্সের ক্ষেত্রেও ভালো এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। এছাড়াও এতে নতুন Starlight Live ফিচার দেওয়া হবে। এই ফিচার ফটো এবং ভিডিওতে লাইট আরও ভালোভাবে বুঝে ইমেজ আরও সুন্দর করে তুলবে।
লিক এবং রিপোর্ট অনুযায়ী Vivo S60 ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনে 7200mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে।
লিকের মাধ্যমে জানা গেছে Vivo S60 ফোনটিকে জল ও ধূলো থেকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং যোগ করা হবে। এই ফোনে ডুয়েল স্পিকার, IR Blaster এবং X-axis Linear Vibration Motor থাকবে। এর ফলে ইউজাররা সুন্দর অডিও এবং হ্যাপ্টিক এক্সপেরিয়েন্স পাবেন।
যারা চীনে রয়েছেন এবং একটি নতুন মিড রেঞ্জ ভিভো স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁরা Vivo S60 সিরিজের জন্য অপেক্ষা করতে পারেন। আগামী 29 মে অফিসিয়াল লঞ্চের পর ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









