Vivo কোম্পানি 2022 সালের ফেব্রুয়ারিতে ভারতে তাদের ‘T’ সিরিজ এর সম্প্রসারণ ঘটিয়ে Vivo T1 5G ফোনটি লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটি ভারতে Qualcomm Snapdragon 695 চিপসেট সহ লঞ্চ হয়েছিল। সম্প্রতি মালয়েশিয়ায় Vivo তাদের আরেকটি নতুন Vivo T1 5G পেশ করেছে, যা একটি ভিন্ন চিপসেট Snapdragon 778G সহ লঞ্চ করা হয়েছে। Vivo T1 5G স্মার্টফোনটি দুটি দেশে ভিন্ন ভিন্ন চিপসেটে লঞ্চ করা হয়েছে যা 90Hz ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই স্মার্টফোনটি ভারতে 4 মে Vivo T1 Pro 5G নামে লঞ্চ করা হতে পারে।
Vivo T1 5G এর দাম এবং স্পেসিফিকেশন
Vivo T1 5G ফোনটি মালয়েশিয়ার বাজারে 6.44-ইঞ্চি ফুলএইচডি + ওয়াটারড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। ফোনের স্ক্রিনটি AMOLED প্যানেলে তৈরি করা হয়েছে, যা 90Hz রিফ্রেশ রেট এবং 1300নিটস ব্রাইটনেস এবং HDR+ এর মতো ফিচার গুলি সাপোর্ট করে৷ কোম্পানি Vivo T1 5G-ফোনটিকে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি দিয়ে সজ্জিত করেছে।
Vivo T1 5G ফোনটি লেটেস্ট Android 12 OS-এ লঞ্চ করা হয়েছে যা Funtouch OS-এর সাথে কাজ করে। প্রসেসিং এর জন্য এই ফোনে qualcomm snapdragon 778G চিপসেট দেওয়া হয়েছে। এই Vivo মোবাইলটি 8 GB RAM মেমরিতে লঞ্চ করা হয়েছে, যা 128 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। এই ফোনটির দাম MYR 1,299 অর্থাৎ ভারতীয় মূল্যে প্রায় 22,800 টাকার কাছাকাছি।

Vivo T1 5G ফোনটি ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ সহ একটি 64-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, সঙ্গে একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এই Vivo ফোনটি সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
Vivo T1 5G ফোনটি 4G LTE-তেও কাজ করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন্য এই Vivo মোবাইলে ফেস আনলক ফিচারও রয়েছে। অন্যদিকে, Vivo T1 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 4,700 mAh ব্যাটারি আছে, যা 66W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে। এই ফোনটি মালয়েশিয়ায় Turbo Black এবং Turbo Cyan রঙে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









