Home খবর 50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন, জেনে নিন দাম

50MP ট্রিপল রেয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Vivo T1x 4G স্মার্টফোন, জেনে নিন দাম

Vivo সম্প্রতি মালয়েশিয়ায় লঞ্চ করল তাদের নতুন স্মার্টফোন Vivo T1x 4G। এই Vivo স্মার্টফোনটি 5G-সাপোর্ট যুক্ত Vivo T1x এর থেকে আলাদা, যা গত বছর অক্টোবর 2021 সালে চীনে লঞ্চ করেছিল। লেটেস্ট Vivo T1x 4G স্মার্টফোনটি 90Hz ডিসপ্লে, Qualcomm-এর Snapdragon 6-সিরিজ প্রসেসর এবং 50-মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করেছে। এই পোস্টে আপনাদের Vivo T1x 4G স্মার্টফোনের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জানাবো।

Vivo T1x 4G এর স্পেসিফিকেশন এবং ফিচার

Vivo T1x 4G স্মার্টফোনটিতে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন সহ 6.58-ইঞ্চি IPS LCD ডিসপ্লে রয়েছে, যার সাথে একটি টিয়ারড্রপ নচ রয়েছে। এই ফোনটির রিফ্রেশ রেট 90Hz। এর সাথে এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও 90.6 শতাংশ।

Vivo T1x 4G স্মার্টফোনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এই Vivo ফোনটিতে f/1.8 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ভিভো ফোনটিতে একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2-মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এর সাথে, Vivo-এর এই ফোনটি Android 12 OS-এর উপর ভিত্তি করে FunTouchOS 12-এ চলে।

Vivo T1x 4G স্মার্টফোনে Qualcomm-এর Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। এই Vivo স্মার্টফোনটি 4GB/6GB RAM এবং 64GB/128GB স্টোরেজ ভেরিয়েন্টে আসে। ভিভোর এই ফোনে ফেস আনলক এবং সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Vivo T1x 4G স্মার্টফোনটিতে একটি 5,000mAh ব্যাটারি আছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এর সাথে, এই Vivo ফোনটিতে ভার্চুয়াল RAM, ডুয়াল সিম সাপোর্ট, 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth 5.0, GPS, USB-C পোর্ট, 3.5mm অডিও জ্যাক রয়েছে। এই ফোনের সাইজ 164.26 x 76.08 x 8mm এবং ওজন 182 গ্রাম।

Vivo T1x 4G এর দাম

Vivo T1x 4G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি 4 GB RAM + 64 GB স্টোরেজ এবং 8 GB RAM + 128 GB স্টোরেজ। এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 699 MYR (প্রায় 12,300 টাকা) এবং 899 MYR (প্রায় 15,800 টাকা)। এই Vivo স্মার্টফোনটি গ্র্যাভিটি ব্ল্যাক এবং স্পেস ব্লু কালার এই দুটি রঙে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন