Home খবর ভারতের বাজারে লঞ্চ হল স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং 5,500mAh ব্যাটারি সহ Vivo T3 Pro 5G, জেনে নিন দাম

ভারতের বাজারে লঞ্চ হল স্ন্যাপড্রাগন 7 জেন 3 প্রসেসর এবং 5,500mAh ব্যাটারি সহ Vivo T3 Pro 5G, জেনে নিন দাম

ভিভো তাদের টি-3 সিরিজের সংখ্যা বাড়িয়ে ভারতীয় বাজারে Vivo T3 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি 0.749cm আলট্রা সিম ডিজাইন সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে 3D কার্ভ এমোলেড ডিসপ্লে, 5500mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে।

Vivo T3 Pro 5G এর দাম এবং সেল

Vivo T3 Pro 5G এর ছবি

Vivo T3 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo T3 Pro 5G স্মার্টফোনটি এমোলেড প্যানেল দিয়ে তৈরি 6.77 ইঞ্চির 3ডি কার্ভ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 100% DCI-P3 কালার গামুট এবং 4500নিটস পিক ব্রাইটনেস এবং 387 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo T3 Pro 5G স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এটি AuTuTu স্কোর 812119 পেয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে অ্যাড্রিনো 720 জিপিইউ রয়েছে।

স্টোরেজ: দুর্দান্ত স্পীড এবং ডেটা সেভ করার জন্য ফোনটিতে 8GB LPDDR 4X RAM এবং 256GB পর্যন্ত UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Vivo T3 Pro স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপের রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা এবং অন্য লেন্স 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo T3 Pro 5G ফোনটিতে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারির সাহায্যে ভালো পারফরমেন্স পাওয়া যাবে।