Home খবর শুরু হল Vivo T3 Ultra 5G ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস

শুরু হল Vivo T3 Ultra 5G ফোনের সেল, পাওয়া যাবে 3000 টাকা ছাড়, জেনে নিন অফার ডিটেইলস

গত সপ্তাহে Vivo ভারতের বাজারে তাদের Vivo T3 Ultra 5G ফোনটি লঞ্চ করেছিল। আজ অর্থাৎ 19 সেপ্টেম্বর থেকে এই ফোনটির সেল শুরু হয়েছে। ফোনটির লঞ্চের সময়ই কোম্পানির পক্ষ থেকে এই ফোনের বিভিন্ন অফার সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছিল। এইসব অফার অনুযায়ী এই ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে 3,000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে। এই পোস্টে ফোনটির সমস্ত অফার, সেল, ছাড় এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল।

Vivo T3 Ultra 5G ফোনের দাম এবং সেল

Vivo T3 Ultra 5G লঞ্চ প্রাইস অফার প্রাইস
8GB RAM +128GB স্টোরেজ 31,999 টাকা 28,999 টাকা
8GB RAM + 256GB স্টোরেজ 33,999 টাকা 30,999 টাকা
12GB RAM +256GB স্টোরেজ 35,999 টাকা 32,999 টাকা

 

কোথা থেকে কিনবেন Vivo T3 Ultra 5G?

উপরোক্ত অফার সহ এই ফোনটি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে কেনা যাবে। এছাড়া এই ফোনটি অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমেও সেল করা হবে।

ফ্লিপকার্ট লিঙ্ক

Vivo T3 Ultra 5G ফোনের স্পেসিফিকেশন