ভিভো ভারতের বাজারে তাদের vivo T5 Lite 5G ফোনটি লঞ্চের পাশাপাশি এই প্ল্যানটির আগের মডেল অর্থাৎ vivo T4 Lite 5G ফোনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির দামে 3,000 টাকা পর্যন্ত প্রাইস হাইক জারি করা হয়েছে। এর ফলে এই ফোনটি কেনার জন্য এখন থেকে ইউজারদের বেশি টাকা খরচ করতে হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম সম্পর্কে।
vivo T4 Lite 5G ফোনের দাম
vivo T4 Lite 5G ফোনটি ভারতে চারটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এই ফোনের 4GB RAM এবং 6GB RAM মডেলের দাম 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এতদিন এই ফোনটি 5G স্মার্টফোন আন্ডার 15000 ক্যাটাগরিতে ছিল, তবে বর্তমানে ফোনটির স্টার্টিং প্রাইস 16,999 টাকা হয়ে গেছে। একইভাবে 8GB RAM সহ ফোনটির টপ মডেলের দাম 3,000 টাকা বাড়ানো হয়েছে।
| vivo T4 lite 5G | পুরনো দাম | নতুন দাম | প্রাইস হাইক |
| 4GB RAM + 64GB Storage | ₹14,999 | ₹16,999 | ₹2,000 |
| 4GB RAM + 128GB Storage | ₹16,999 | ₹18,999 | ₹2,000 |
| 6GB RAM + 128GB Storage | ₹18,999 | ₹20,999 | ₹2,000 |
| 8GB RAM + 256GB Storage | ₹20,999 | ₹23,999 | ₹3,000 |
জানিয়ে রাখি এর আগেও vivo T4 lite 5G ফোনের দামে প্রাইস হাইক জারি করা হয়েছিল। জেনে অবাক হতে হয়, গত বছর জুলাই মাসে লঞ্চের সময় ফোনটির 4GB RAM + 128GB Storage সহ বেস মডেলের দাম রাখা হয়েছিল 9,999 টাকা। অর্থাৎ এই মডেলটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। 9,999 টাকা দামের এই মডেল কেনার জন্য এখন থেকে 18,999 টাকা দাম দিতে হবে।
vivo T4 Lite 5G ফোনের দাম
এই ফোনটি Android 15 বেস্ড Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য vivo T4 Lite 5G ফোনে MediaTek Dimensity 6300 চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। এই ফোনটিতে Expandable RAM টেকনোলজি যোগ করা হয়েছে, ফলে ফোনের Physical RAM এর সঙ্গে Virtual RAM যোগ করে মোট 16GB RAM (8GB + 8GB) এর পারফরমেন্স উপভোগ করা যাবে।
Vivo T4 Lite 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি রয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এই ফোনে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট এবং 1000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনে MIL-STD-810H মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশনের পাশাপাশি IP64 রেটিং দেওয়া হয়েছে।










