মেক্সিকোর বাজারে লঞ্চ হল Vivo T5 4G স্মার্টফোন, রয়েছে 7200mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং IP69 রেটিং

Vivo মেক্সিকোর বাজারে তাদের নতুন  Vivo T5 4G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে বড় ব্যাটারি, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে এবং প্রিমিয়াম ডিউরেবিলিটি ফিচার দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হল  এই প্রাইস রেঞ্জের স্মার্টফোনে IP68 এবং IP69 রেটিং যোগ করা হয়েছে। যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ এবং মজবুত বডি সহ ডিজাইন স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি Vivo T5 4G স্মার্টফোনটির মাধ্যমে এই ধরনের ইউজারদের টার্গেট করতে চাইছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 4G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

Vivo T5 4G ফোনের স্পেসিফিকেশন

Vivo T5 4G স্মার্টফোনে 6.75 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1570×720 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, এর ফলে স্মুথ ক্রলিং এবং গেমিং উপভোগ করা যাবে। একইসঙ্গে স্ক্রিনে 1250 নিটস HBM ব্রাইটনেস রয়েছে, ফলে তীব্র রোঁদেও খুব সহজেই কন্টেন্ট দেখা যাবে।

প্রসেসিঙের জন্য Vivo T5 4G স্মার্টফোনে Qualcomm Snapdragon 6s Gen 2 4G প্রসেসর দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে 8GB পর্যন্ত এক্সন্টেডেড RAM ফিচার দেওয়া হয়েছে, ফলে মাল্টিটাস্কিং পারফরমেন্স পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 16 বেস্ড   OriginOS 6 অপারেটিং সহ কাজ করে।

7200mAh ব্যাটারি এবং IP69 রেটিং

Vivo T5 4G স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 7200mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে Vivo এর ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে অনেকটাই কম সময়ের মধ্যেই বড় ব্যাটারি চার্জ হয়ে যাবে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনে IP68 এবং IP69 রেটিং রয়েছে, এই ধরনের রেটিং সাধারণত দামি ফোনের ক্ষেত্রেই দেখা যায়। একইভাবে সিকিউরিটির জন্য স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

ক্যামেরা এবং অন্যান্য ফিচার

ফটোগ্রাফির জন্য Vivo T5 4G স্মার্টফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইসঙ্গে এতে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে ডুয়েল SIM 4G, Bluetooth 5.1, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, USB Type-C পোর্ট এবং IR ব্লাস্টার রয়েছে। এই ফোনের ওজন 219 গ্রাম হবে। এই ফোনের ব্ল্যাক মডেলের থিকনেস 8.39mm এবং গোল্ড মডেলের থিকনেস 8.49mm রাখা হয়েছে।

Vivo T5 4G ফোনের দাম

মেক্সিকোতে Vivo T5 4G স্মার্টফোনটি Gold এবং Black কালার অপশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনের দাম MXN 5,799 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 31,915 টাকার কাছাকাছি। এই  স্মার্টফোনের সিঙ্গেল 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে।

যারা দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ,  বড় ডিসপ্লে এবং মজবুত বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Vivo T5 4G স্মার্টফোনটি ভালো অপশন হবে। এই স্মার্টফোনটি Samsung, Xiaomi এবং Motorola এর মতো ব্র্যান্ডের বাজেট 4G স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা বড় ব্যাটারি, 120Hz ডিসপ্লে এবং IP69 এর মতো ডিউরেবিলিটি ফিচার সহ স্মার্টফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের কাছে Vivo T5 4G স্মার্টফোনটি দারুণ অপশন হবে। তবে যারা 5G সাপোর্টেড স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here