ভারতে লঞ্চ হয়েছে 50MP ক্যামেরা এবং 7050mAh ব্যাটারি সহ vivo T5 5G স্মার্টফোন, জেনে নিন দাম

vivo ভারতের বাজারে তাদের T-সিরিজের নতুন vivo T5 5G স্মার্টফোন লঞ্চ করেছে। মাত্র 7.99mm স্লিম ডিজাইনের দৌলতে এই ফোনটি 7000mAh এর চেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন সেগমেন্টে সবচেয়ে পাতলা স্মার্টফোনের স্থান দখল করেছে। 7050mAh ব্যাটারির পাশাপাশি এই ফোনে 144Hz 3D কার্ভড AMOLED ডিসপ্লে, MediaTek Dimensity 7500 Turbo প্রসেসরের মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার রয়েছে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

vivo T5 5G ফোনের দাম এবং সেল

ভারতের বাজারে vivo T5 5G ফোনটি মোট চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB + 128GB বেস মডেলের দাম রাখা হয়েছে 34,999 টাকা। এক‌ইভাবে ফোনটির 8GB + 128GB মডেল 39,999 টাকা, 8GB + 256GB মডেল 44,999 টাকা এবং টপ-এন্ড 12GB + 256GB মডেল 49,999 টাকা দামে পেশ করা হয়েছে।

এই ফোনটি Royal Bronze এবং Silver Green কালার অপশনে লঞ্চ করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর দুপুর 12টায় শপিং সাইট ফ্লিপকার্টে এই ফোনের সেল শুরু হবে। ফোনটি কেনার সময় Axis Bank, HDFC Bank এবং SBI Card এর মাধ্যমে পেমেন্ট করা হলে লঞ্চ অফারে 4,000 টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে 6 মাসের নো কস্ট ইএম‌আই এবং মাত্র 5,250 টাকা প্রতি মাসের সহজ কিস্তির সুবিধা রয়েছে।

vivo T5 5G ফোনের স্পেসিফিকেশন

vivo T5 5G ফোনে 6.83 ইঞ্চির 1.5K 3D কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 300Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের HBM ব্রাইটনেস 2,000nits এবং লোকাল পীক ব্রাইটনেস 3,000nits। এতে DCI-P3 ওয়াইড কালার গামুট এবং HDR10+ যোগ করা হয়েছে। চোখের সুরক্ষার জন্য এতে SGS লো ব্লু লাইট এবং লো ফ্লিকার সার্টিফিকেশন রয়েছে। এছাড়াও এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য vivo T5 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি MediaTek Dimensity 7500 Turbo চিপসেট যোগ করা হয়েছে। এতে 2.6GHz ক্লক স্পীডযুক্ত চারটি এবং 2.0GHz ক্লক স্পীডযুক্ত চারটি কোর রয়েছে। কোম্পানি জানিয়েছে এই ফোনটি 12 লক্ষের চেয়েও বেশি AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনে অষ্টম প্রজন্মের MediaTek NPU 850 দেওয়া হয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি আগের D7400 এর তুলনায় 233 শতাংশ পর্যন্ত ফাস্ট অন-ডিভাইস AI কম্পিউটিং করতে সক্ষম।

vivo T5 5G ফোনটি 6GB + 128GB, 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 256GB ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজি যোগ করা হয়েছে। এই ফোনটিতে 12GB পর্যন্ত Extended RAM রয়েছে, ফলে এতে মোট 24GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। গেমিঙের জন্য এই ফোনে Krake GPU, 120 FPS গেমপ্লে, 4D গেম ভাইব্রেশন এবং Ultra Game Mode দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য vivo T5 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেট‌আপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে 4-অ্যাক্সিস OIS ও EIS সাপোর্ট সহ 50MP প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং 115° FoV এর ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

vivo T5 5G ফোনটির ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরা 30FPS ফ্রেম রেটে 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম। 1x, 1.5x ও 2x মাল্টি ফোকাল পোর্ট্রেটের পাশাপাশি এই ফোনের ক্যামেরায় Supermoon, Ultra HD Document, Slow Motion, Time-Lapse এবং Pro Mode যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo T5 5G ফোনে 7050mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি জানিয়েছে 44W FlashCharge ফিচারের মাধ্যমে ফোনটি মাত্র 33 মিনিটের মধ্যে 1 শতাংশ থেকে 55 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। এই ফোনে PD 3.0 PPS সাপোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি আরও জানিয়েছে এই ফোনে 5 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। অর্থাৎ 1,600 চার্জিং সাইকেলের পর‌ও ফোনটিতে 80 শতাংশের চেয়ে বেশি ব্যাটারি হেল্থ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে Bypass Charging Protection দেওয়া হয়েছে।

vivo T5 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 জেনারেশন Android আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এর সঙ্গে এই ফোনে AI Creation, AI Transcript Assist, রিয়েল-টাইম AI Captions এবং Circle to Search 2.0 এর মতো বিভিন্ন AI ফিচার যোগ করা হয়েছে।

জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য vivo T5 5G ফোনে IP68 ও IP69 রেটিং রয়েছে। এই ফোনটির থিকনেস 7.99mm এবং ওজন 199 গ্ৰাম। এই ফোনে প্লাস্টিক মিডল ফ্রেম এবং প্লাস্টিক কম্পোজিট ব্যাক প্যানেল রয়েছে। এই ফোনে 5G ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ডবাই সহ 12 5G ব্যান্ড সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এতে Wi-Fi 6, Bluetooth 5.4, USB Type-C, OTG এবং IR Blaster যোগ করা হয়েছে। সুন্দর অডিও এক্সপেরিয়েন্সের জন্য এই ফোনে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এতে VEQ Bass Enhancement টেকনোলজি ব্যাবহার করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here