IMEI ডেটাবেসে লিস্টেড হল Vivo T5 Pro 5G স্মার্টফোন, শীঘ্রই হতে পারে ভারতে লঞ্চ

ভিভো তাদের টি-সিরিজে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। IMEI ডেটাবেসে কোম্পানির আপকামিং ফোনটি V2568 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিঙে ফোনটি Vivo T5 Pro 5G নামে লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। জানিয়ে রাখি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়া (BIS) সাইটে V2545 মডেল নাম্বার সহ ফোনটি লিস্টেড হয়েছিল। এটি Vivo T5x নামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এই লিস্টিঙের জন্য মনে করা হচ্ছে আগেই কোম্পানির লঞ্চ হওয়া এই সিরিজের অধীনে কিছু নতুন স্মার্টফোন পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার এক্সপার্টপিক্স এবং টিপস্টার Paras Guglani আপকামিং Vivo T5 Pro 5G ফোনের তথ্য শেয়ার করেছে। IMEI লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই বছরের তৃতীয় কোয়ার্টারে ফোনটি পেশ করা হতে পারে।

গত বছরের Vivo T4 Pro ফোনটি Snapdragon 7 Gen 4 প্রসেসর, 6.77 ইঞ্চির AMOLED FHD+ 120Hz ডিসপ্লে, Android 15 এবং চারটি বড় OS আপডেট সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM, 256GB UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছিল। এই ফোনটি 6,500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং এবং 7.5W রিভার্স চার্জিং ফিচার সহ একটি দারুণ অপশন। তাই আপকামিং Vivo T5 Pro 5G ফোনটি আরও আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে।

যারা 20 থেকে 30 হাজার টাকা বাজেট রেঞ্জে শক্তিশালী পারফরমেন্স, বড় ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার সহ ফোন চাইছেন, তাদের জন্য Vivo T5 Pro 5G ফোনটি ভালো অপশন হবে। যেসব গেমিং প্রেমীরা মাল্টিটাস্কিং সহ প্রফেশনাল এবং দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেট সহ ফোন কেনার কথা ভাবছেন, সেইসব ইউজারদের কাছে আকর্ষণীয় হতে পারে।

এই ফোনটি iQOO Z10, Realme Narzo 80 Pro এবং Redmi Note 14 Pro ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই ফোনের সঠিক তথ্য পাওয়ার পরই আসল প্রতিযোগিতা সম্পর্কে স্পষ্ট বোঝা যাবে। এই Vivo T5 সিরিজে T5 Lite, T5, T5R এবং T5 Ultra মডেলগুলি লঞ্চ করা হতে এই ফোনগুলি T4 Lite, T4, T4R এবং T4 Ultra ফোনের সাক্সেসার হবে। ভবিষ্যতে এই ফোনগুলির আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

আপকামিং Vivo T5 Pro 5G স্মার্টফোনটি Snapdragon 7 সিরিজ বা এর চেয়েও শক্তিশালী চিপসেট, 120Hz AMOLED ডিসপ্লে, অ্যাডভান্স ক্যামেরা এবং দ্রুত ফাস্ট চার্জিং ফিচার সহ মিড-রেঞ্জ সেগমেন্টে একটি দারুণ বিকল্প হয়ে উঠতে পারে। যারা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। ভবিষ্যতে এই বিষতে অফিসিয়াল তথ্য পাওয়া মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here