Home খবর 7,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে vivo T5 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

7,000 টাকা পর্যন্ত বেড়ে গেছে vivo T5 Pro 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস

Vivo কোম্পানির ভক্তদের জন্য একটি খারাপ খবর রয়েছে! কোম্পানির পক্ষ থেকে তাদের vivo T5 Pro 5G ফোনের দাম বাড়িয়ে দিয়েছে। ফোনটির উভয় ভেরিয়েন্টে এই প্রাইস হাইক জারি হয়েছে। ইতিমধ্যে ফোনটির নতুন দাম কার্যকর করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের ডিভাইসের দাম বাড়িয়ে চলেছে। কম্পোনেন্ট কস্টের মূল্যবৃদ্ধির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বাজারে উপস্থিত বিভিন্ন নতুন ফোনের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের কপালে ভাঁজ পড়েছে।

vivo T5 Pro 5G ফোনের নতুন দাম

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী vivo T5 Pro 5G ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম আগে ছিল 35,999 টাকা। এই ভেরিয়েন্টের দাম এখন 41,999 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম 6,000 টাকা বেড়ে গেছে। এক‌ইভাবে ফোনটির 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্ট কেনার জন্য এখন থেকে 39,999 টাকার বদলে 46,999 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই মডেলের দাম বেড়েছে 7,000 টাকা।

vivo T5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল ফোনটির বড় ব্যাটারি। পাওয়ার ব্যাক‌আপের জন্য vivo T5 Pro 5G ফোনে 9,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W FlashCharge ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG ফিচার দেওয়া হয়েছে।

Vivo T5 Pro ফোনে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। হাই রিফ্রেশ রেটের দৌলতে এই ফোনে স্ক্রলিং ও গেমিঙের সময় স্মুথ ভিজুয়াল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনটি Android 16 বেস্ড Origin OS 6.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo T5 Pro ফোনে Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.7GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিঙের সময় ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 7000mm Vapor Cooling Chamber দেওয়া হয়েছে।

vivo T5 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেট‌আপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50MP Sony IMX882 সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

6,000 থেকে 7,000 টাকা প্রাইস হাইকের ফলে vivo T5 Pro 5G ফোনটি ওপরের সেগমেন্টে উঠে গেছে। তাই এই ফোনটি কেনার আগে এই সেগমেন্টের অন্যান্য ডিভাইসের দাম ও স্পেসিফিকেশন তুলনা করে দেখা উচিৎ।