লঞ্চের আগেই লিক হল Vivo T5 Pro 5G স্মার্টফোনের দাম, জেনে নিন Geekbench স্কোর

Vivo তাদের T-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছিল আগামী সপ্তাহে Vivo T5 Pro 5G ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই মিড-রেঞ্জ স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন এবং পারফরমেন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। তাই ফোনটি বড় আপগ্রেড সহ লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo T5 Pro 5G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

15 এপ্রিল দুপুর 12টা সময়ে Vivo T5 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে। অন্যদিকে ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে। কোম্পানির ফোনটির মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে, এর মাধ্যমে ফোনের বেশ কিছু ফিচার সম্পর্কে কনফার্ম জানা গেছে।


লিক অনুযায়ী Sanju Choudhary জানিয়েছেন Vivo T5 Pro 5G ফোনটি ভারতে প্রায় প্রাথমিক 30,000 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এই ফোনের টপ ভেরিয়েন্ট 12GB RAM এবং 256GB স্টোরেজ অপশনের দাম 36,999 টাকা রাখা হতে পারে। এই তথ্য সঠিক হলে, আপকামিং ফোনটির দাম আগের Vivo T4 Pro ফোনের তুলনায় কিছুটা বেশি রাখা হবে। এই ফোনের প্রাথমিক দাম 27,999 টাকা রাখা হয়েছিল। তবে ফোনের সঠিক দাম জানার জন্য আগামী 15 এপ্রিল লঞ্চের অপেক্ষা করতে হবে।

Geekbench লিস্টিং অনুযায়ী ফোনটি Qualcomm এর Snapdragon 7s Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই অক্টাকোর CPU সেটআপ থাকতে পারে, এতে 1.80GHz ক্লক স্পীডযুক্ত এফিসিয়েন্সি কোর, 2.40GHz ক্লক স্পীডযুক্ত তিনটি পারফরমেন্স কোর এবং 2.71GHz ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর রয়েছে। একইসঙ্গে পারফরমেন্স টেস্টে ফোনটি সিঙ্গেল-কোর টেস্টে 1,214 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 3,146 কোর পেয়েছে। এটি মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে।

Vivo T5 Pro 5G ফোনটি Android 16 এবং এই 12GB RAM সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে ফোনটিতে 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

ফোনটির সবচেয়ে বড় হাইলাইট ব্যাটারি হবে, কারণ Vivo T5 Pro 5G ফোনটিতে 9,020mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই সেগমেন্টে এত বড় ব্যাটারি এবং দীর্ঘমেয়াদী ব্যাকআপের জন্য ফোনটি আকর্ষণীয় হতে পারে।

যারা প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী ব্যাটারি, Snapdragon প্রসেসর এবং দারুণ ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং Vivo T5 Pro 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। যদি আপকামিং ফোনটির দাম 30,000 থেকে 37,000 টাকার মধ্যে রাখা হতে পারে, তবে এটি ইউজারদের কাছে দারুণ বিকল্প হয়ে উঠবে। এই ফোনটি পারফরমেন্স এবং ব্যাটারির দিক দিয়ে শক্তিশালী হতে পারে। এই ফোনটি কেনার জন্য ইউজাররা 15 এপ্রিল লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here