Vivo ভারতের বাজারে তাদের vivo T5 Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। 9020mAh ব্যাটারির দৌলতে এই ফোনটি ভারতের বাজারে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের স্থান পেয়েছে। এই vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে শক্তিশালী ব্যাটারি, 12GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর, 90W ফাস্ট চার্জিং এবং 32MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5 Pro 5G স্মার্টফোনের প্রাইস, সেল ডিটেইলস, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Vivo T5 Pro স্মার্টফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হল ব্যাটারি। এই স্মার্টফোনটি 9020এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে 37 ঘন্টা পর্যন্ত YouTube video উপভোগ করা যাবে। এই ভিভো 5জি ফোনটিতে 5 বছরের ব্যাটারি হেলথ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 10 মিনিট ফোনটি চার্জ করলে 6 ঘন্টার কলিং টাইম পাওয়া যাবে।
আমাদের টেস্টে vivo T5 Pro স্মার্টফোনটি 20% থেকে 100% ফুল চার্জ হতে 55 মিনিট সময় লেগেছিল। এই নতুন ভিভো স্মার্টফোনটিতে reverse চার্জিং সাপোর্ট করে। ফলে vivo T5 Pro 5G ফোনটির সাহায্যে অন্য ফোন বা ইয়ারবাড চার্জ করা যাবে। এই স্মার্টফোনটিতে bypass charging ফিচার রয়েছে। হেভি পারফরমেন্সের সময় সরাসরি মাদারবোর্ডের থেকে কারেন্ট সাপ্লাই করে। এই ফিচারের জন্য ব্যাটারিতে খুব বেশি লোড পড়ে না এবং হিট কম হয়।
Vivo T5 Pro স্মার্টফোনটিতে 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্মার্টফোনটির ডিসপ্লে লো ব্লু লাইট এবং ফ্লিকার সার্টিফাইড, এর ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত ফোন ব্যাবহারের পরও চোখ সুরক্ষিত থাকবে। vivo T5 Pro স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
Vivo T5 Pro স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং Origin OS 6.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 1.8গীগাহার্টস থেকে 2.7গীগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7s Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। আমাদের টেস্টে Vivo T5 স্মার্টফোনটি 11,67,242 AnTuTu Score পেয়েছে। গেমিং চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য এতে 7000 mm2 Vapor Cooling Chamber যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.79 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল বোকে লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। ভিভোর ফোনটি LPDDR4X RAM + UFS3.1 Storage সহ পেশ করা হয়েছে। এতে 3 জেনারেশন ওএস এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। একইসঙ্গে কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5.2 এবং OTG মতো ফিচার যোগ করা হয়েছে।
vivo T5 Pro 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। vivo T5 Pro স্মার্টফোনটির 8GB RAM সহ 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 29,999 টাকা এবং 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 33,999 টাকা রাখা হয়েছে। এই স্মার্টফোনটির 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 21 এপ্রিল থেকে vivo T5 Pro 5G স্মার্টফোনটি Cosmic Black এবং Glacier Blue কালার অপশনে সেল করা হবে। এই ফোনটি Axis, HDFC এবং SBI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ইউজাররা 3,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।












