শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে নতুন Vivo T5e 4G স্মার্টফোন, থাকতে পারে 5,500mAh ব্যাটারি এবং IP64 রেটিং

vivo বাজেট সেগমেন্টে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। প্যাশনেটগীকজ্‌ এর এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী খুব তাড়াতাড়ি ভারতের বাজারে vivo T5e 4G ফোনটি লঞ্চ করা হতে পারে। লঞ্চের আগেই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। এই ফোনটি বড় ব্যাটারি, মজবুত ডিজাইন এবং দৈনন্দিন ব্যাবহারের জন্য একটি দারুণ 4G স্মার্টফোন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক vivo T5e 4G ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

vivo T5e 4G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

লিক অনুযায়ী vivo T5e 4G ফোনে 6.74 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে 1600 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনে Unisoc T7225 প্রসেসর দেওয়া হতে পারে। একইসঙ্গে ফোনটি 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ডেডিকেটেড মাইক্রোSD কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। এই ফোনটি OriginOS 6.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে।

ফটোগ্রাফির জন্য vivo T5e 4G ফোনে 8MP রেয়ার ক্যামেরা এবং 5MP ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির ফোনে 5x Ultra-Bright Flashlight ফিচার দেওয়া হতে পারে, ফলে কম আলোতেও দারুণ ভিজিবিলিটি পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য vivo T5e 4G ফোনে 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 15W ওয়্যারড চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। বড় ব্যাটারির জন্য সারাদিন ব্যাবহারের পরও ভালো ব্যাকআপ পাওয়া যাবে।

সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল Nano SIM, ডেডিকেটেড microSD কার্ড স্লট, Bluetooth 5.2, ডুয়েল-ব্যান্ড Wi-Fi (2.4GHz ও 5GHz), USB Type-C পোর্ট এবং FM রেডিওর মতো ফিচার দেওয়া হতে পারে।

vivo T5e 4G ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর মজবুত বিল্ড কোয়ালিটি। লিক অনুযায়ী এতে মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্সের পাশাপাশি IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্টেন্স দেওয়া হতে পারে। আপকামিং ফোনটির ওজন প্রায় 199 গ্রাম হতে পারে। এই ফোনটি Aero Blue এবং Shadow Grey দুটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

vivo T5e 4G ফোনের সম্ভাব্য দাম এবং সেল ডিটেইলস

বর্তমানে vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত T5e 4G ফোনের লঞ্চ ডেট বা দাম সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। তবে ফোনের লিক ফিচার ডিটেইলস দেখে মনে করা হচ্ছে কোম্পানির ফোনটি বাজেট সেগমেন্টে বাজারে লঞ্চ করা হতে পারে। বড় ব্যাটারি, মজবুত ডিজাইন এবং প্রয়োজনীয় ফিচারের কারণে ফোনটি কম দামে একটি 4G স্মার্টফোন খুঁজছেন এমন গ্রাহকদের কাছে ভালো বিকল্প হয়ে উঠতে পারে।

ভবিষ্যতে এই ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। যারা 4G স্মার্টফোন কিনতে চাইছেন, তাঁরা ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here