ভারতে কনফার্ম হল Redmi Note 17 ফোনের লঞ্চ, 8000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে নতুন 5G স্মার্টফোন

শীঘ্রই Redmi Note 17 ফোনটি ভারতের বাজারে লঞ্চ হবে বলে বিগত কয়েক দিন ধরেই খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি Redmi Note 17 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে জানানো হয়েছিল। ব্র্যান্ড তাদের নতুন টিজার জারি করে জানিয়েছে রেডমির নতুন স্মার্টফোনটি পেশ করা হবে।

Redmi Note 17 ফোনের ভারতীয় লঞ্চ ডিটেইলস

শাওমি রেডমি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে টুইট করে জানিয়েছে শীঘ্রই কোম্পানি ভারতের বাজারে তাদের নতুন নোট ফোন লঞ্চ করতে পারে। এখানে কোম্পানির পক্ষ থেকে ফোনের অফিসিয়াল নাম জানানো হয়নি, তবে প্রায় নিশ্চিত আপকামিং ফোনটি Redmi Note 17 নামে পেশ করা হবে। এটি ব্র্যান্ডের সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হবে বলে জানা গেছে। অন্যদিকে শপিং সাইট আমাজনে ফোনটির মাইক্রোসাইট লাইভ হয়ে গেছে। অর্থাৎ Redmi Note 17 ফোনটি আমাজনের মাধ্যমেই সেল করা হবে।

জানিয়ে রাখি লিকের মাধ্যমে Redmi Note 17 5G ফোনের ভারতীয় লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছিল। লিক অনুযায়ী 6 আগস্ট Redmi 5G ফোনটি ভারতের বাজারে পেশ করা হতে পারে। অন্যদিকে লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি ভারতের বাজারে সেল করা হবে এবং 11 আগস্ট থেকে ফোনটির সেল শুরু হবে। ফোনের কনফার্ম লঞ্চ ডেট জানার জন্য কোম্পানির পরবর্তী অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করতে হবে।

Redmi Note 17 ফোনের স্পেসিফিকেশন

শাওমি রেডমি ভারতের বাজারে তাদের আপকামিং ফোনটি বড় ব্যাটারি সহ লঞ্চ করবে। চীনের বাজারে Redmi Note 17 5G ফোনটি 8000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হয়েছিল এবং ভারতীয় মডেলেও একই ধরনের ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। একইসঙ্গে ফোনে 22.5W Reverse চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

চীনের Redmi Note 17 5G মডেলটি অ্যান্ড্রয়েড 16 বেস্ড Xiaomi HyperOS 3 সহ লঞ্চ করা হয়েছিল। প্রসেসিঙের জন্য ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 4 Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। চীনের বাজারে ফোনটি 6GB RAM এবং 8GB RAM সহ সেল করা হয়।

Redmi Note 17 5G ফোনে 2396 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 7-ইঞ্চির বড় ডিসপ্লে রয়েছে। এই OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 1800nits পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ফোনটি অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Wet hand touch 2.0 ফিচার সহ লঞ্চ করা হয়েছিল। একইসঙ্গে ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন রয়েছে।

ফটোগ্রাফির জন্য Redmi Note 17 5G স্মার্টফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Light Fusion 400 প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Redmi 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিকে IP65 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi, Bluetooth 5.1 এবং NFC এর মতো ফিচার যোগ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here