Home খবর 5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo এর সস্তা স্মার্টফোন U3

5,000 এম‌এএইচ ব‍্যাটারী ও তিনটি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo এর সস্তা স্মার্টফোন U3

Vivo তাদের ঘরোয়া মার্কেটে তাদের ইউ সিরিজের ফোনের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নিয়ে U3 স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Vivo U3 ফোনটি স্পার ব্লু, ব্ল‍্যাক এবং অনিয়ম ব্লু এই তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে। আপাতত ফোনটির চীনা মার্কেট ছাড়া অন্য কোনো মার্কেটে লঞ্চ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিছু দিন আগে এই ফোনটি চীনের সার্টিফিকেশন সাইট টেনাতে লিস্টেড হতে দেখা গেছে। 

Vodafone পাঠালো 9 লক্ষ টাকার বিল, অবাক গ্ৰাহক

দাম

কোম্পানি Vivo U3 ফোনটির 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 999 চীনা ইউয়ান (প্রায় 10,000 টাকা) দামে পেশ করেছে। এছাড়া ফোনটির 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 1,199 চীনা ইউয়ান (প্রায় 12,000 টাকা) রাখা হয়েছে। এই ফোনটি চীনে ভিভো ই-শপে প্রি অর্ডার করা যাচ্ছে। 

স্পেসিফিকেশন

Vivo U3 ফোনটিতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.53 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে। Vivo U3 ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে ফনটাচ ওএস 9 সহ স্পীড ও মাল্টিটাস্কিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেট আছে। এই ফোনটি 4 জিবি ও 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল মেমরির সঙ্গে পেশ করা হয়েছে। 

Exclusive : খুব তাড়াতাড়ি অফলাইন স্টোরে পাওয়া যাবে Vivo Z1x

ফোটোগ্ৰাফির জন্য Vivo U3 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.78 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে। এর সঙ্গে এতে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। 

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo U3 তে 18 ওয়াট ডুয়েল ইঞ্জিন ফ্ল‍্যাশ চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও আছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন