ইতিমধ্যে মালয়েশিয়াতে Vivo V19 ফোনটি লঞ্চ করা হয়েছে। এখন ভারতেও এই ফোনটি আসতে চলেছে। তবে ভারতে লঞ্চ হতে চলা Vivo V19 এর মডেলটি মালয়েশিয়ায় লঞ্চ হওয়া মডেলের চেয়ে আলাদা হবে। আমরা আগেই জানিয়েছিলাম Vivo V19 সিরিজে ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে এবং এবার আমাদের পাওয়া পোস্টারে এবিষয়ে স্পষ্ট দেখা গেছে। তবে ফোনটির ডিজাইন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। কিন্তু আমরা জানতে পেরেছি কোম্পানি এবার প্রো মডেল আগে লঞ্চ করবে না। অর্থাৎ আগে Vivo V15 Pro এবং Vivo V17 Pro এর ক্ষেত্রে যেমন আগে প্রো মডেল লঞ্চ হতে দেখা গেছে। এবার কোম্পানি আগে স্ট্যান্ডার্ড মডেল Vivo V19 লঞ্চ করবে।
আরও পড়ুন: দাম কমল 48 MP ক্যামেরা ও 8 GB র্যামযুক্ত OPPO F15 এর, জেনে নিন নতুন দাম
এর সঙ্গেই আমরা একটি পোস্টার পেয়েছি যেখানে Vivo V19 এর রেয়ার ক্যামেরা দেখা গেছে। কোম্পানি তাদের ভিভো ভি17 এর মতোই এই ফোনেও ‘এল’ শেপের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেবে। এই ফোনটি মার্চ মাসের মাঝের দিকে লঞ্চ করার কথা হলেও করোনা ভাইরাসের প্রভাবে এতে বিড়ম্বনা ঘটছে। আমরা সবাই জানি আগামী 23 মার্চ থেকে ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে এবং কোম্পানি চায় এর আগেই ফোনটি এদেশে লঞ্চ করতে।
Vivo V19 স্পেসিফিকেশন
এখনও পর্যন্ত পাওয়া লিক থেকে Vivo V19 সম্পর্কে যে তথ্য জানা গেছে তা অনুযায়ী কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730জি চিপসেটের সঙ্গে পেশ করবে। এই ফোনে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। সেলফিও জন্য এতে দুটি সেন্সর থাকবে বলে জানা গেলেও সেন্সর ডিটেইলস জানা যায়নি।
আরও পড়ুন: আরও শক্তিশালী হল Vivo Y91i, জেনে নিন 3 জিবি র্যামযুক্ত নতুন ভেরিয়েন্টের দাম
Vivo V19 এ কোম্পানি পাওয়ার ব্যাকআপের জন্য 4,500 এমএএইচের ব্যাটারী যোগ করতে পারে। এর সঙ্গে এই ফোনে ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএসে কাজ করবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
