চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি OPPO এই বছরের শুরুতে তাদের ‘এফ’ সিরিজে OPPO F15 লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটি লঞ্চের মাত্র দুই মাসের মধ্যেই ফোনটির দাম কমিয়ে দিয়েছে। আসলে কোম্পানি দোল পূর্ণিমার অবসরে গ্ৰাহকদের খুশি করার উদ্দেশ্যে এই ফোনটির দাম 1,000 টাকা কমিয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে।
নতুন দাম
কোম্পানি তাদের OPPO F15 ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরিযুক্ত একটি ভেরিয়েন্ট 19,990 টাকার বিনিময়ে লঞ্চ করেছিল। কিন্তু এবার আমাদের অফলাইন রিটেইল সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী OPPO F15 এর দাম 1,000 টাকা কমানো হয়েছে। এই প্রাইস কাটের পর ফোনটির দাম 18,990 টাকা হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত ফোনটি আমাজন ও ফ্লিপকার্টে ফোনটি 19,990 টাকা দামেই সেল করা হচ্ছে।
স্পেসিফিকেশন
কোম্পানির পক্ষ থেকে OPPO F15 ফোনটি ওয়াটারড্রপ নচসহ 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1800 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি এই ফোনের স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 ব্যবহার করেছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 3.0 সেন্সর যোগ করা হয়েছে। এর সাহায্যে ফোনটি মাত্র 0.32 সেকেন্ডের মধ্যে খনলক করা যাবে। OPPO F15 ফোনটি 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজসহ পেশ করা হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে রান করে।
আরও পড়ুন: 6.4 ইঞ্চির ডিসপ্লে ও 4000 এমএএইচ ব্যাটারীর সঙ্গে লঞ্চ হল Moto G8, জেনে নিন দাম
ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। 4 ইন ওয়ান পিক্সেল কম্বিনেশন টেকনোলজির সাহায্যে এই 48 মেগাপিক্সেলের সেন্সরটি ইমেজকে শার্প বানায়। এছাড়া এই ফোনে এফ/2.25 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো সেন্সর আছে।
এর সঙ্গে এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মুন লেন্স আছে। এই ফোনের চতুর্থ সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারেরই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO F15 এ 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: ভারতে লঞ্চ হল 5TB পোর্টেবল হার্ড ড্রাইভ, পকেটেও ভরে রাখা যাবে এতই ছোট এই হার্ড ড্রাইভ
কোম্পানির বক্তব্য অনুযায়ী OPPO F15 ফোনটি মাত্র 5 মিনিট চার্জ করলে 2 ঘন্টা টক টাইম দিতে সক্ষম। এই ফোনে VOOC Flash Charge 3.0 সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচের ব্যাটারী দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন









