দারুণ অফার নিয়ে হাজির Vivo, কমে গেল কোম্পানির দুটি মোবাইল ফোনের দাম, জেনে নিন বিস্তারিত

Vivo তাদের ভারতীয় ইউজারদের স্বাধীনতা দিবসের উপহার দিয়ে দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে। Vivo V23e 5G এবং Vivo Y21T-এর দাম ভারতীয় মোবাইল মার্কেটে আগের থেকে অনেক কমে গেছে। এই দুটি স্মার্টফোনের দাম 1,000 টাকা কমানো হয়েছে। এছাড়াও Vivo V23e 5G ফোন এবং Vivo Y21T-এ 2,500 টাকার ক্যাশব্যাক এর সুবিধাও রয়েছে।

আগের থেকে কমে গেল Vivo এর দুটি মোবাইলের দাম

Vivo India এর তরফ থেকে Vivo V23e 5G এবং Vivo Y21T এর দাম কমানো হয়েছে। এই দুটি মোবাইল ফোনের দাম 1000 টাকা কমে গেছে। আগে V23e 5G ফোনটির দাম ছিল 25,999 টাকা, যা এখন মাত্র 24,999 টাকায় পাওয়া যাবে। অন্যদিকে 16,499 টাকা দামের Vivo Y21T ফোনটি এখন মাত্র 15,499 টাকায় কেনা যাবে।

Vivo V23e 5G এর স্পেসিফিকেশন

Vivo V23e 5G ফোনটি 1080 x 2400 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.44-ইঞ্চি FullHD + AMOLED ডিসপ্লে সাপোর্ট করে, যা ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনোলজি সাপোর্ট করে। Android 12 ভিত্তিক Funtouch OS 12 সহ এই ফোনে MediaTek Dimensity 810 চিপসেট দেওয়া হয়েছে। এই 5G ফোনটি এক্সটেন্ডেড RAM 2.0 টেকনোলজি সহ মার্কেটে লঞ্চ করা হয়েছে। যেখানে 8GB র‍্যামের সাথে 4GB RAM যুক্ত করা যায়।

এই মোবাইলটি ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে, যেখানে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। ফ্রন্ট প্যানেলে একটি 44-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে একটি 4,050 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজির সাথে কাজ করে।

Vivo Y21T এর স্পেসিফিকেশন

Vivo Y21T ফোনটিতে একটি 6.51-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে এবং 1,600 x 720 পিক্সেল রেজলিউশন রয়েছে এবং সেলফি স্ন্যাপারের জন্য এই ফোনে একটি ওয়াটারড্রপ নচ রয়েছে। এই হ্যান্ডসেটটির পিছনে ট্রিপল ক্যামেরা রয়েছে, যার মধ্যে একটি 50MP (f/1.8 অ্যাপারচার) প্রাইমারি সেন্সর, একটি 2MP (f/2.4 অ্যাপারচার) সেকেন্ডারি লেন্স এবং একটি 2MP (f/2.4 অ্যাপারচার) তৃতীয় সেন্সর রয়েছে৷ সেলফি তোলার জন্য সামনে একটি 8MP স্ন্যাপার রয়েছে।

এটি Android 11 ভিত্তিক Funtouch OS 12 কাস্টম স্কিনে রান করে। এই ফোনে Qualcomm Snapdragon 680 চিপসেট এবং Adreno 610 GPU রয়েছে। এই ফোনে 6GB RAM এর সাথে 2GB এক্সটেনডেট ভার্চুয়াল RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here