Home খবর FCC সার্টিফিকেশনে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

FCC সার্টিফিকেশনে তালিকাভুক্ত Vivo V29 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Vivo শীঘ্রই তাদের V-সিরিজ লাইনআপের অধীনে নতুন Vivo V29 5G ফোনটি লঞ্চ করতে চলেছে। যদিও এই বিষয়ে এখনো কোম্পানির তরফে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে ফোনটিকে দেখা যাচ্ছে। সম্প্রতি টেকসাইট Pricebaba এই ডিভাইসটিকে FCC সার্টিফিকেশনে স্পট করেছে, যেখানে এই আসন্ন Vivo ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। আরও পড়ুন: এবার পাবলিক অ্যাকাউন্ট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে Instagram Reel, জেনে নিন সহজ পদ্ধতি

Vivo V29 5G ফোনের সার্টিফিকেশন ডিটেইলস

মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি বা সেল হওয়া ইলেকট্রনিক প্রোডাক্টগুলির জন্য FCC সার্টিফিকেশন আবশ্যক৷ এই তালিকাটি থেকে স্পষ্ট যে এই ডিভাইসটিতে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন সীমার মধ্যে রয়েছে।

Vivo V29 5G ফোনের লঞ্চ ডেট (সম্ভাব্য)

সার্টিফিকেশন থেকে এটা স্পষ্ট যে Vivo বিভিন্ন মার্কেটে Vivo V29 5G ফোনটি লঞ্চ করবে। যদিও এই ফোনের লঞ্চের তারিখ সম্পর্কিত কোনও লিক এবং তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে এই ফোনটি আগস্টের মধ্যে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে। আরও পড়ুন: Pink WhatsApp Scam থেকে সাবধান, নয়তো বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন!

Vivo V29 5G ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন