Pink WhatsApp Scam থেকে সাবধান, নয়তো বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন!

মেটা মালিকানাধীন WhatsApp সবসময়ই মিথ্যে খবর এবং স্ক্যামের দিক থেকে সুরক্ষিত ছিল। তবে এখন WhatsApp এ একটি নতুন মেসেজ ভাইরাল হচ্ছে, যেখানে অনেকেই ‘Pink WhatsApp’ ডাউনলোড করার একটি লিঙ্ক পাচ্ছে। স্ক্যামাররা লোকেদের কাছে এই লিঙ্কটি পাঠাচ্ছে এবং নতুন ফিচারের সাথে WhatsApp এর নতুন লুক দেখার জন্য অ্যাপটি ডাউনলোড করার পরামর্শ দিচ্ছে। যদিও মুম্বাই পুলিশ এই বিভ্রান্তিকর মেসেজের বিরুদ্ধে সতর্ক করছে এবং এই জাতীয় কোনও লিঙ্কে ক্লিক করা বা অ্যাপটি ডাউনলোড করা থেকে বিরত থাকতে বলেছে। আরও পড়ুন: কোন দেশে iPhone 14 এর দাম কত? জেনে নিন ডিটেইলস

Pink WhatsApp Scam কী?

মুম্বই পুলিশ জানিয়েছে WhatsApp এ একটি বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়েছে। মেসেজটি এমন একটি আপডেট শুরু করার দাবি করেছে যা প্ল্যাটফর্মে লোগোর রঙ পরিবর্তন করবে। এছাড়াও এটি WhatsApp এক্সপেরিয়েন্স আরও উন্নত করার জন্য নতুন ফিচার শুরু করারও প্রতিশ্রুতি দিচ্ছে। যদিও পুলিশ সতর্ক করেছে যে এটি একটি ফিশিং লিঙ্ক। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে, তাহলে সেই ইউজারের ফোন থেকে ডেটা চুরি হয়ে যাবে অথবা স্ক্যামাররা ডিভাইসের কন্ট্রোল পেয়ে যাবে।

Pink WhatsApp Scam এর বিপজ্জনক দিক

মুম্বাই পুলিশ সতর্ক করেছে যে ইউজাররা যারা এই ফিশিং লিঙ্কে ক্লিক করবেন তারা নিম্নলিখিত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন:

  • যোগাযোগ নম্বর এবং ছবি অপব্যবহার করা যেতে পারে।
  • এর মাধ্যমে অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
  • ডিভাইসে স্প্যাম আক্রমণ হতে পারে।
  • ডিভাইসের সম্পূর্ণ কন্ট্রোল স্ক্যামারদের হাতে চলে যেতে পারে।
  • Pink WhatsApp Scam এর হাত থেকে কীভাবে নিরাপদ থাকবেন

Pink WhatsApp Scam থেকে বাঁচার উপায়

মুম্বাই পুলিশ কিছু টিপস দিয়েছেন, যার সাহায্যে আপনি ভাইরাল Pink WhatsApp Scam এর হাত থেকে সুরক্ষিত থাকতে পারবেন:

  • আপনি যদি কোন ফিশিং লিঙ্কের মাধ্যমে একটি ভুয়া অ্যাপ ডাউনলোড করে থাকেন, তাহলে অবিলম্বে সেটি আনইনস্টল করুন। আনইনস্টল করতে, Settings > Apps > WhatsApp (Pink Logo) তে যান এবং এটি আনইনস্টল করুন।
  • অজানা সোর্স থেকে পাওয়া কোনও লিঙ্কে ক্লিক করবেন না যতক্ষণ না আপনি তাদের সত্যতা ভেরিফাই করছেন।
  • সবসময় অফিসিয়াল Google Play Store , Apple App স্টোর বা বৈধ ওয়েবসাইট থেকে অ্যাপ ইনস্টল বা আপডেট করুন।
  • ভেরিফাই না করে অন্যদের কাছে কোনো লিঙ্ক বা মেসেজ ফরোয়ার্ড করবেন না।
  • ব্যক্তিগত বা আর্থিক তথ্য যেমন লগইন, পাসওয়ার্ড, ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য ইত্যাদি অনলাইন শেয়ার করা এড়িয়ে চলুন, কারণ এটি অপব্যবহার হতে পারে।
  • এই ধরনের প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে লেটেস্ট খরবের সাথে আপডেট থাকুন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here