Highlights
- Vivo V29 5G ফোনটি অগাস্টে লঞ্চ হতে পারে।
- এই ফোনটি নীল এবং কালো রঙের কালার অপশনে লঞ্চ হতে পারে।
- এই ডিভাইসটিতে Snapdragon 778G Plus প্রসেসর পাওয়া যাবে।
মোবাইল নির্মাতা Vivo শীঘ্রই তার V-সিরিজ প্রসারিত করতে পারে। এই সিরিজের অধীনে কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন Vivo V29 5G লঞ্চ হতে পারে। কিছু সময়ের জন্য ডিভাইসটি বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটেও দেখা গেছে। সম্প্রতি এই ফোনটির দামও প্রকাশিত হয়েছে। এই পোস্টে আপনাদের এই ফোনের লিক হওয়া দাম এবং স্পেসিফিকেশনের সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: প্রকাশিত হয়েছে ভারতে OPPO Reno 10 5G ফোনের দাম, জেনে নিন ডিটেইলস
Vivo V29 5G ফোনের দাম (লিক)
Vivo-এর নতুন Vivo V29 5G ফোনটির দাম সম্পর্কিত লিক ডিটেইলসটি টিপস্টার সুধাংশু আম্ভোর শেয়ার করেছেন।
- টিপস্টারের অনুসারে Vivo V29 5G ফোনটি 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে।
- এই ফোনটি CZK 11,990 অর্থাৎ প্রায় 46,000 টাকা দামে লঞ্চ হবে।
- ইউজাররা এই ফোনটি নীল এবং কালোর মতো দুটি কালার অপশনে পেতে পারেন।
- তবে কোম্পানির তরফ থেকে কী ঘোষণা করা হয় সেটাই এখন দেখার বিষয়।
Vivo V29 5G লঞ্চ টাইমলাইন (লিক)
গত বেশ কয়েকদিন ধরে Vivo V29 5G স্মার্টফোনের লিক এবং অন্যান্য ডিটেইলস সামনে আসছে। যদিও কোম্পানি এই ফোনের লঞ্চের তারিখ এখনও প্রকাশ করেনি, তবে জানা গেছে যে এই ডিভাইসটি অগাস্ট মাসে লঞ্চ হতে পারে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Vivo Y27 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
Vivo V29 5G ফোনের স্পেসিফিকেশন (লিক)
- ডিসপ্লে: Vivo V29 5G ফোনে একটি 6.5-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে 1080 x 2408 পিক্সেল রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট দেখা যেতে পারে।
- প্রসেসর: শক্তিশালী 5G পারফরম্যান্সের জন্য ইউজাররা এই ফোনে Qualcomm Snapdragon 778G Plus Octacore প্রসেসর পেতে পারেন।
- ক্যামেরা: Vivo V29 5G ফোনে কোম্পানি ট্রিপল রেয়ার ক্যামেরা দিতে পারে। যা 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ লেন্স সাপোর্ট করবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে একটি 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
- ব্যাটারি: এই ডিভাইসটি একটি 4,5000mAh ব্যাটারি সাপোর্ট করতে পারে।
- OS: এই ফোনটি Android 13 বেসড হতে পারে।
- অন্যান্য: অন্যান্য ফিচারের মধ্যে এই ডিভাইসটিতে ওয়াইফাই, ব্লুটুথ, ডুয়াল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অনেক ফিচার থাকতে পারে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
