Highlights
- এই ফোনটি Extended RAM 3.0 সাপোর্ট করে।
- এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
- ফোনের স্ক্রিন 2.5D গ্লাস দ্বারা প্রোটেকটেড।
Vivo আজ ভারতীয় মার্কেটে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও প্রসারিত করে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের Vivo Y27 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করে যা আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি দুর্দান্ত স্পেসিফিকেশন সাপোর্ট করে। এই ফোনে 6GB ফিজিক্যাল RAM এবং MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। আরও পড়ুন: দেখে নিন 2023 সালের 10টি সেরা হিন্দি ডাব অ্যানিমেশন সিনেমার তালিকা
Vivo Y27 স্মার্টফোনের দাম
Vivo Y27 স্মার্টফোনটি ভারতে শুধুমাত্র সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 6GB RAM + 128GB স্টোরেজ সাপোর্ট সহ এই ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ হয়েছে। এই Vivo ফোনটি অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মেই সেলের জন্য পাওয়া যাবে যা Burgundy Black এবং Garden Green রঙের কালার অপশনে কেনা যাবে।
Vivo Y27 স্মার্টফোনের স্পেসিফিকেশন
- 6.64″ FHD+ ডিসপ্লে
- 12GB RAM (6GB+6GB)
- MediaTek Helio 85
- 50MP রেয়ার ক্যামেরা
- 5,000mAh ব্যাটারি
- 44W ফাস্ট চার্জিং
স্ক্রিন: Vivo Y27 ফোনটি 2388 × 1080 পিক্সেল রেজলিউশন সহ একটি 6.64-ইঞ্চি FullHD + Waterdrop Notch ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিনটি একটি LCD প্যানেলে নির্মিত যা 2.5D গ্লাস লেয়ার সাপোর্ট করে। আরও পড়ুন: লিক হল OnePlus 12 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে F/1.8 অ্যাপারচার যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং F/2.4 অ্যাপারচার যুক্ত একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে F/2.0 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট রয়েছে।
প্রসেসর: Vivo Y27 ফোনটি Android 13 বেসড Funtouch OS 13 এ লঞ্চ করা হয়েছে যা MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসরে রান করে। এই মোবাইলটি 6GB এক্সটেন্ডেড RAM টেকনোলজি সাপোর্ট করে যা ফোনের ইন্টারনাল 6GB র্যামের সাথে যুক্ত হয়ে ফোনটিকে 12GB র্যামের পাওয়ার দেয়। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Realme Pad 2 ট্যাবলেট, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Y27 স্মার্টফোনে একটি 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











