Exclusive: লঞ্চের আগেই লিক হল Vivo V30 Pro ফোনের রেন্ডার এবং ফুল স্পেসিফিকেশন

খুব তাড়াতাড়ি Vivo V30 Pro লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যে গীকবেন, ব্লুটুথ এসআইজি এবং আইএমইআই ডেটাবেসে এই ফোনটি দেখা গেছে। এইসব সোর্স থেকে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি। আমরা টিপস্টার ঈশান অগ্রবালের সঙ্গে হাত মিলিয়ে এই ফোনের প্রসেসর নাম, ব্যাটারি, ক্যামেরা, অ্যান্ড্রয়েড ভার্সন, কালার এবং ডিজাইন সম্পর্কে জানতে পেরেছি। এমনকি আমরা এই ফোনের হাই কোয়ালিটি রেন্ডার পর্যন্ত পেয়েছি।

Vivo V30 Pro এর ডিজাইন (লিক)

  • Vivo V30 Pro ফোনটি ব্ল্যাক এবং গ্রীন কাআল্রে দেখা গেছে।
  • এতে কার্ভ এজ এবং ফ্রন্ট প্যানেলে মাঝ বরাবর ওপরের দিকে পাঞ্চ হোল কাটআউট থাকবে।
  • ফোনের ব্যাক প্যানেলে ওপরের ডানদিকের কোণায় ক্যামেরা মডিউল অবস্থিত। এই মডিউল আবার দুটি খণ্ডে বিভক্ত। ওপরের অংশে 3 ক্যামেরা লেন্স এবং জেইস ব্র্যান্ডিং রয়েছে এবং নিচের ভাগে স্মার্ট অরা লাইট এবং ফ্ল্যাশ লাইট লেন্স দেখা গেছে।
  • ব্যাক প্যানেলে নিচের বাঁদিকের কোণায় ভার্টিক্যাল ভিভো ব্র্যান্ডিং রয়েছে।
  • ফোনটির ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকবে।

Vivo V30 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Vivo V30 Pro ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 2,800-নিটস পীক ব্রাইটনেস, 2800×1260 পিক্সেল ব্রাইটনেস এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে ZEISS ব্র্যান্ডের 50MP প্রাইমারি + 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল + 50MP পোর্ট্রেট টেলিফটো লেন্স থাকতে পারে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 SoC যোগ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 12GB পর্যন্ত LPDDR5X RAM এবং 512GB UFS 3.1 স্টোরেজ দেওয়া হবে বলে জানা গেছে।
  • ব্যাটারি: এতে 80W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং ফানটাচ ওএস 14 এর সঙ্গে পেশ করা হতে পারে।
  • কানেক্টিভিটি: এই ফোনটি এনএফসি সাপোর্ট করতে পারে বলে আমরা মনে করছি।
  • অন্যান্য: এই ফোনের ওজন 188 গ্রাম এবং ডায়মেনশন 164.4 x 75.1 x 7.5mm হতে পারে। এই ফোনে IP54 রেটিং থাকবে বলে জানা গেছে।

Vivo V30 Pro ফোনের লঞ্চ সম্পর্কে এখন অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে, অন্যদিকে গ্লোবাল মার্কেটে কোম্পানি Vivo V30 এর স্পেসিফিকেশন ঘোষণা করে দিয়েছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী আগামী মাসে ভারতে Vivo V30 সিরিজ লঞ্চ করা হতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here