প্রকাশ্যে এল Vivo V30 এর স্পেসিফিকেশন এবং লাইভ ইমেজ, জেনে নিন ডিটেইলস

Vivo V29 সিরিজের সফলতার পর কোম্পানি বর্তমানে তাদের আপকামিং Vivo V30 সিরিজ লঞ্চের প্রস্ততি করছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে আগামী বছর এই ফোনটি লঞ্চ করা হবে। আবার কানাঘুষো শোনা যাচ্ছে কোম্পানির Vivo S18 এবং S18 Pro ফোন গ্লোবাল বাজারে Vivo V30 নামে রিব্র্যান্ডেড করা হবে। আমরা NCC সার্টিফিকেশন সাইট থেকে বিশেষভাবে Vivo V30 সিরিজের লাইভ ইমেজ পেয়েছি। এই লিস্টিঙে ফোনের ব্যাটারি এবং কিছু অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কেও জানানো হয়েছে।

Vivo V30 এর NCC সার্টিফিকেশন

  • সার্টিফিকেশন থেকে জানা গেছে Vivo V30 ফোনের মডেল নাম্বার V2318 হবে।
  • এখানে বলা হয়েছে এই ফোনে 4,895mAh ব্যাটারি থাকবে। তবে এটি 5,000mAh ব্যাটারি সহ প্রচার করা হবে। এছাড়াও এই ফোনে 80W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।
  • লিস্টিং থেকে জানা গেছে এই ফোনে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে।
  • এই সার্টিফিকেশন সাইটে ফোনের লাইভ ইমেজও রয়েছে, এখানে ফোনটি ব্ল্যাক কালারে দেখা গেছে। তবে লঞ্চের সময় ফোনটি একাধিক কালার অপশনে পেশ করা হতে পারে।
  • এই ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে।

Live images (ডিজাইন ডিটেইলস)

  • সার্টিফিকেশন সাইটে ফোনের লাইভ ইমেজ শেয়ার করার ফলে ফোনটির ডিজাইন জানা গেছে।
  • ফোনের ব্যাক প্যানেলে একটি বড় রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলের মধ্যে দুটি স্কোয়ার ক্যামেরা সেন্সর থাকবে। ওপরে ক্যামেরা মডিউল ও এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং নিচের অংশে কম আলোয় ফটোগ্রাফির জন্য লো লাইট দেখা গেছে।
  • হাতে ভালো গ্রিপের জন্য ব্যাক প্যানেলে এজ কিছুটা রাউন্ডেড। ব্যাক প্যানেলেই Vivo ব্র্যান্ডিং রয়েছে।
  • ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, সিম ট্রে এবং প্রাইমারি মাইক্রোফোন অবস্থিত।
  • ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন ফোনটির ডানদিকের প্যানেলে দেওয়া হবে।
  • ফোনটির ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা সেন্সর সহ স্ক্রিনের মাঝামাঝি ওপরের দিকে পাঞ্চ হোল কাটআউট এবং যথেষ্ট প্রিমিয়াম দেখতে কার্ভড এজ পাওয়া যাবে।
  • লাইভ ইমেজে সাদা রঙের ইউএসবি কেবলও দেখা গেছে।

জানিয়ে রাখি Vivo V30 ফোনটি সম্প্রতি এই একই মডেল নাম্বার সহ গীকবেঞ্চেও দেখা গিয়েছে। বাল্কঅন টেস্টে এই ফোনটি 4,167 পয়েন্ট পেয়েছে। লিস্টিঙে অ্যাড্রিনো 720 জিপিইউ দেওয়ার কথা জানানো হয়েছে, যা দেখে মনে করা হচ্ছে ফোনটিতে Snapdragon 7 Zen 3 প্রসেসর থাকতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে। Vivo V30 সিরিজ চীনে লঞ্চ করা S18 সিরিজের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here