Home খবর 8GB RAM, 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V50 Lite 4G, জেনে নিন গ্লোবাল দাম

8GB RAM, 6,500mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা সহ লঞ্চ হল Vivo V50 Lite 4G, জেনে নিন গ্লোবাল দাম

Vivo গ্লোবাল বাজার তুর্কিতে তাদের নতুন Vivo V50 Lite 4G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এটি আগের বছরের V40 Lite 4G ফোনের সাক্সেসার। এই ফোনটিতে 120Hz AMOLED ডিসপ্লে, 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ, শক্তিশালী 6500mAh ব্যাটারি এবং মজবুত বিল্ড কোয়ালিটি মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন Vivo V50 Lite 4G ফোনের দাম ও ফিচার ডিটেইলস সম্পর্কে।

Vivo V50 Lite 4G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo V50 Lite 4G ফোনটিতে FHD+ রেজোলিউশন সাপোর্টেড স্মুথ স্ক্রিনের জন্য 120Hz রিফ্রেশ রেট এবং তীব্র রোদেও সহজে ফোনটি ব্যাবহার করার সুবিধার জন্য 1,800 নিটস ব্রাইটনেস রয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য ফোনটিতে Snapdragon 685 চিপসেট রয়েছে, এর মাধ্যমে স্মুথ পারফরমেন্স এবং দুর্দান্ত মাল্টিটাস্কিং করা যাবে। এই চিপসেট Vivo V40 Lite (4G) ফোনেও দেখা গিয়েছিল।

স্টোরেজ: ফোনটিতে 8GB ফিজিক্যাল RAM দেওয়া হয়েছে। একইসঙ্গে 8GB ভার্চুয়াল RAM সাপোর্ট করে, ফলে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে 256GB ইনবিল্ট স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং Aura Light রিং LED ফ্ল্যাশ রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Vivo V50 Lite 4G ফোনটিতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এর ফলে হাই কোয়ালিটি ইমেজ এবং ভিডিও রেকর্ডিং উপভোগ করা যাবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V50 Lite (4G) ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,500mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: দারুণ অডিওর এক্সপিরিয়েন্সের জন্য Vivo V50 Lite 4G ফোনে ডুয়েল স্পীকার দেওয়া হয়েছে। একইসঙ্গে সিকিউরিটির জন্য ফোনে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফলে দ্রুত ও সুরক্ষিত আনলক উপভোগ করা যাবে। ফোনটিতে IP65 সার্টিফিকেশন এবং MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশনও যোগ করা হয়েছে। ফলে ফোনটি নীচে পড়ে গেলেও কোনো ধরনের ক্ষতি হবে না।

সফটওয়্যার: এই ফোনটি Android 15 এবং Funtouch OS 15 সহ লঞ্চ করা হয়েছে।

ডিজাইন ও ওজন: বড় ব্যাটারি থাকা সত্ত্বেও Vivo V50 Lite 4G ফোনটির থিকনেস 7.79mm স্লিম বডি এবং ওজন 196 গ্রাম রয়েছে, ফলে ফোনটি অনেক বেশি হাল্কা এবং হ্যান্ডি অনুভব হয়।

Vivo V50 Lite 4G এর দাম

গ্লোবাল বাজার তুর্কিতে Vivo V50 Lite (4G) ফোনটি TRY 19,999 অর্থাৎ প্রায় 46,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি শুধুমাত্র 8GB RAM + 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে। এই ফোনটি ব্ল্যাক এবং গোল্ড কালার অপশনে লঞ্চ করা হয়েছে।