Home খবর শীঘ্রই আসতে চলেছে Vivo V50 Pro স্মার্টফোন, স্পেসিফিকেশন সহ লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

শীঘ্রই আসতে চলেছে Vivo V50 Pro স্মার্টফোন, স্পেসিফিকেশন সহ লিস্টেড হল বেঞ্চমার্কিং সাইটে

ভিভোর 6,000mAh ব্যাটারি সহ Vivo V50 5G ফোনটি ভারতে 34,999 টাকা দামে সেল করা হচ্ছে। আগের মাসে এই ফোনটি লঞ্চ করা হয়েছিল, এবার কোম্পানি তাদের প্রো মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Vivo V50 Pro 5G ফোনটি প্রসেসর সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের মডেল নাম্বার, প্রসেসর এবং RAM সম্পর্কে জানা গেছে।

Vivo V50 Pro এর গীকবেঞ্চ ডিটেইলস

Vivo V50 5G এর স্পেসিফিকেশন

দাম: Vivo V50 5G স্মার্টফোনটি ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 34,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 36,999 টাকা দামে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনের 12GB RAM + 512GB স্টোরেজ অপশনের দাম 40,999 টাকা রাখা হয়েছে।

ডিসপ্লে: Vivo V50 5G ফোনে 2392 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই এমোলেড প্যানেল দিয়ে তৈরি আল্ট্রা স্লিম কোয়াড কার্ভ স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 4500nits ব্রাইটনেস ও 387PPI আউটপুট সাপোর্ট করে। এই ফোনে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার যোগ করা হয়েছে।

প্রসেসর: Vivo V50 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Funtouch OS 15 সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে ফোনটিতে 60 মাস পর্যন্ত স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। প্রসেসিঙের জন্য 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.63GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

ক্যামেরা: Vivo V50 ফোনটিতে ফ্রন্ট প্যানেলে এফ/2.0 অ্যাপারর্চারযুক্ত Auto Focus এবং 92° ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্টেড 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS ফিচারযুক্ত এফ/1.88 অ্যাপারর্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 119° ফিল্ড অফ ভিউ ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। Vivo V50 ফোনটিতে AI Studio Light Portrait 2.0 অরা লাইট রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 39 মিনিটে 20% থেকে 100% ফুল চার্জ হয়ে যাবে।

অন্যান্য ফিচার: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য Vivo V50 5G স্মার্টফোনটিতে IP68 + IP69 রেটিং রয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5GHz Wi-Fi এবং Bluetooth 5.4 সহ USB 2.0 ও OTG সাপোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটিতে 9 5G Bands সাপোর্ট করে।