আজ ভিভো ভারতের বাজারে তাদের প্রথম 200MP প্রাইমারি ক্যামেরা সহ স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির ‘ভি’ সিরিজের অধীনে এই ফোনটি Vivo V60e 5G নামে পেশ করা হয়েছে। এই মিড বাজেট ফোনে 200MP রেয়ার ক্যামেরা, 50MP সেলফি ক্যামেরা, Quad Curved স্ক্রিন এবং 90W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড 6,500mAh Battery দেওয়া হয়েছে। এই ফোনটি ভারতের বাজারের প্রথম ডায়মেনসিটি 7630 টার্বো প্রসেসর সহ স্মার্টফোন। লেটেস্ট Vivo V60e 5G ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Vivo V60e 5G ফোনটি কোম্পানির প্রথম 200MP প্রাইমারি ক্যামেরা সহ স্মার্টফোন। এই 1/1.56 ইঞ্চির আলট্রা লার্জ সেন্সর OIS, 85MM Telephoto Portrait এবং 30x SuperZoom সাপোর্ট করে। এই ফোনটির ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যোগ করা হয়েছে এবং এটি AI Festival Portrait ফটো ক্লিক করতে সক্ষম। এর সঙ্গে ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।
সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V60e 5G ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 92° ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে এবং কোম্পানির পক্ষ থেকে এটির নাম রাখা হয়েছে Eye AF Selfie ক্যামেরা। ফোনটির ফ্রন্ট ক্যামেরাতেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি দেওয়া হয়েছে। এই ক্যামেরার AI face fix ফিচার খারাপ ছবি ক্লিক হলেও সবার চোখ এবং হাসি ঠিক করতে পারে।
Vivo V60e 5G ফোনটি ভারতের প্রথম MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর সহ স্মার্টফোনের মুকুট পেয়েছে। গত মাসে লঞ্চ হওয়া এই ফোনটি 4nm আর্কিটেকচারে তৈরি এবং 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 8,82,692 AnTuTu score পেয়েছে। এই ফোনটি Android 15 বেসড FunTouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করে।
Vivo V60e 5G ফোনে 1080 x 2392 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.77-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই কোয়াড কার্ভড স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1600nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে এবং এটির সুরক্ষার জন্য ডায়মন্ড শিল্ড গ্লাস লেয়ার রয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V60e 5G ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আমাদের টেস্টিঙে এই ফোনটি 15 ঘন্টা, 17 মিনিট PCMark Battery বেঞ্চমার্ক স্কোর পেয়েছে। মনে করিয়ে দিই আগের Vivo V50e ফোনটিতে 5,600mAh ব্যাটারি যোগ করা হয়েছিল। Vivo V60e ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। আমাদের টেস্টে ফোনটির ব্যাটারি 20% থেকে 100% পর্যন্ত ফুল চার্জ হতে 40 মিনিট সময় লেগেছে।
Vivo V60e 5G ফোএটিকে জল ও ধূলোর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে 3 জেনারেশন ওএস আপডেট এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে, ফলে দীর্ঘ দিন পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটিতে অ্যাডভান্স AI ফিচার সহ Google Gemini সাপোর্ট করে।
Vivo V60e 5G ফোনের দাম:
- 8GB RAM + 128GB Storage – 29,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 31,999 টাকা
- 12GB RAM + 128GB Storage – 33,999 টাকা
Vivo V60e 5G ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ সহ বেস মডেল 29,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 31,999 টাকা। ফোনটির 12GB RAM + 128GB মেমরি সহ টপ মডেল 33,999 টাকা দামে পেশ করা হয়েছে। আগামী 10 অক্টোবর থেকে Vivo V60e 5G ফোনটি Elite Purple এবং Noble Gold কালার অপশনে সেল করা হবে।
30 হাজার টাকা পর্যন্ত রেঞ্জে Vivo V60e 5G ছাড়াও OPPO K13 Turbo, Motorola Edge 60 Pro এবং realme P3 Ultra ফোনগুলি যথেষ্ট উল্লেখযোগ্য। এর মধ্যে OPPO K13 Turbo ফোনটি Dimensity 8450 এবং Motorola Edge 60 Pro ও realme P3 Ultra ফোনদুটি Dimensity 8350 প্রসেসরে রান করে। OPPO ফোনটিতে 7000mAh এবং বাকি দুটি ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। এই তিনটি ফোনেই 120Hz AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে।













