আগামী 19 ফেব্রুয়ারি ভিভো ভারতের বাজারে তাদের Vivo V70 সিরিজ লঞ্চ করতে চলেছে। এইবার ভিভো এর ফ্যানদের জন্য উল্লেখযোগ্য হতে চলেছে। এই প্রথম ভিভো তাদের ‘ভি সিরিজে’ ‘Elite’ মডেল পেশ করবে। Vivo V70 সিরিজের অধীনে সবচেয়ে শক্তিশালী এবং অ্যাডভান্স Vivo V70 এবং Vivo V70 Elite ফোনদুটি লঞ্চ করা হবে। বাজারে লঞ্চের আগেই ফোনের দাম ইন্টারনেটের মাধ্যমে লিক হয়ে গেছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।
Vivo V70 Elite স্মার্টফোনের দাম (লিক):
- 8GB RAM + 256GB Storage – ₹51,999
- 12GB RAM + 256GB Storage – ₹56,999
- 12GB RAM + 512GB Storage – ₹61,999
টিপস্টার অভিষেক যাদব Vivo V70 Elite ফোনের দাম শেয়ার করেছেন। টিপস্টারের বক্তব্য অনুযায়ী 50 হাজার টাকার চেয়েও বেশি দামের আপকামিং ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনের 8GB RAM এবং 12GB RAM ভেরিয়েন্ট 256GB ও 512GB স্টোরেজ অপশনে পেশ করা হবে। লিক অনুযায়ী আগামী 19 ফেব্রুয়ারী Vivo V70 Elite ফোনটি লঞ্চ করা হবে এবং 25 ফেব্রুয়ারী থেকে ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি Passion Red, Sand Beige এবং Authentic Black কালার অপশনে সেল করা হবে।
Vivo V70 Elite ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 3.3GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই প্রসেসর 18 লক্ষের বেশি AnTuTu স্কোর পেয়েছে।
কোম্পানির আসন্ন Vivo 5G ফোনটিতে LPDDR5X RAM ফিচার থাকবে, ফলে আরও ফাস্ট মাল্টিটাস্কিং এবং স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। একইসঙ্গে ফাস্ট মেমোরি অ্যাক্সেসের জন্য ফোনটিতে UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। Vivo V70 Elite ফোনটিতে X-axis লিনিয়ার মোটর রয়েছে, এর ফলে এটি গেমিংয়ের সময় 4D ভাইব্রেশন দেবে এবং ইউজাররা আরও অ্যাডভান্স গেমিং এক্সপিরিয়েন্স করতে পারবেন।
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V70 Elite ফোনটিতে 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য এতে 90W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এই ফোনটিতে Bypass Charging ফিচারও সাপোর্ট করে। এই ফোনটি 6.59 ইঞ্চির 1.5K ফ্ল্যাট AMOLED ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 4320Hz PWM ডিমিং এবং 5000nits পীক ব্রাইটনেস থাকবে।
ফটোগ্রাফির জন্য Vivo V70 Elite ফোনটিতে Zeiss লেন্স দেওয়া হয়েছে। আপকামিং V70 Elite ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ f/1.88 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল Sony OIS প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল 3x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং তৃতীয় একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
জানিয়ে রাখি এই সিরিজের Vivo V70 5G ফোনের দামও ইন্টারনেটে লিক হয়েছে। আপকামিং ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 45,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 49,999 টাকা রাখা হতে পারে। এই ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসর সহ লঞ্চ করা হবে। তবে Vivo V70 এবং V70 Elite ফোনের সঠিক দাম জানার জন্য আগামী 19 ফেব্রুয়ারি লঞ্চের অপেক্ষা করতে হবে।












