লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার ই-কমার্স সাইট Blibli-তে Vivo এর V70 সিরিজের নতুন Vivo V70 FE স্মার্টফোন লিস্টেড হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ভেরিয়েন্ট এবং প্রি-অর্ডার ডিটেইলস প্রকাশ্যে এসেছে। তাই কোম্পানি তাদের ফোনটি শক্তিশালী ব্যাটারি এবং হাই-রেজোলিউশন ক্যামেরা সহ মিড-প্রিমিয়াম সেগমেন্টে সেল করতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V70 FE ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
লিস্টিং অনুযায়ী Vivo V70 FE ফোনটি 8GB + 256GB, 8GB + 512GB এবং 12GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ফোনটিতে MediaTek Dimensity 7360 Turbo প্রসেসর দেওয়া হয়েছে। এটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হবে। এই ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে পারে। এর ফলে লেটেস্ট অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।

এই ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব ক্যামেরা হতে পারে। লিস্টিঙের মাধ্যমে ফোনটি 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ দেখা গেছে। এটি OIS সাপোর্ট সহ লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে ফোনটিতে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে এবং AI Travel Portrait, AI Retouch, AI Best Face এবং Film Photo অ্যাডভান্স ক্যামেরা ফিচার সহ পেশ করা হতে পারে।
পাওয়ার ব্যাকআপের জন্য আপকামিং Vivo V70 FE ফোনটিতে 7,000mAh বড় “BlueVolt” ব্যাটারি দেওয়া হতে পারে এবং দ্রুত চার্জ করার জন্য 90W FlashCharge ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 ও IP69 রেটিং এবং ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হতে পারে। এত বড় ব্যাটারির কারণে হেভি ইউজার, দীর্ঘক্ষণ পর্যন্ত গেমিং পছন্দ করেন এমন ইউজারদের জন্য ফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।
Vivo V70 FE ফোনে 6.83 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। লিস্টিঙের ফোনটি Ocean Blue, Muse Purple এবং Silver কালার অপশনে দেখা গেছে। এই ফোনটি প্রিমিয়াম ফিনিশ এবং স্লিম প্রোফাইল ডিজাইনে লঞ্চ করা হতে পারে।
প্রি-অর্ডার ডিটেইলস অনুযায়ী ব্লাইন্ড Pre-Order 20 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত জারি করা হয়েছে। তবে রেগুলার প্রি-অর্ডার 9 মার্চ থেকে 12 মার্চ পর্যন্ত চলবে। 13 মার্চ থেকে 16 মার্চের মধ্যে এই ফোনের সেল শুরু হবে। যেঁসব ইউজাররা প্রি-অর্ডার করতে চাইছেন, তাঁরা Vivo Buds 3 TWS এর বোনাস, 2 বছরের ইউনিট ওয়ারেন্টটি এবং 12 মাসের স্ক্রিন ওয়ারেন্টটির মতো সুবিধা উপভোগ করতে পারবেন।
আপকামিং ফোনটির প্রাথমিক দাম Rp6,499,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 35,000 টাকা হবে বলে জানা গেছে। যদি ভারতের মডেলটিতে একই স্পেসিফিকেশন এবং ফিচার সহ লঞ্চ করা হয়, তবে বড় ব্যাটারি এবং 200MP ক্যামেরা সহ Vivo V70 FE ফোনটি একটি ভালো অপশন হতে পারে। ইন্দোনেশিয়ার ইউজাররা ফোনটি প্রি-অর্ডার করতে পারেন। এই ফোনটির ভারতীয় লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি। নতুন তথ্য প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










