লিক হল vivo V70 FE স্মার্টফোনের ভারতীয় দাম! জেনে নিন কেমন হবে 200MP ক্যামেরা সহ এই 5G ফোনের দাম

সম্প্রতি ভিভো এর পক্ষ থেকে আগামী 2 এপ্রিল ভারতে vivo V70 FE 5G ফোনটি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছিল। আপকামিং ফোনটি vivo V70 এবং vivo V70 Elite ফোনের পর, এই সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। এবার বাজারে লঞ্চের আগেই vivo V70 FE 5G ফোনের দাম ইন্টারনেটে লিক হয়ে গেছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে ফোনের ফটো, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কেও তথ্য প্রকাশ্যে এসেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে টিপস্টার অনন্ত রাওয়াত vivo V70 FE ফোনের ভারতীয় দাম শেয়ার করেছে। লিক অনুযায়ী vivo V70 FE ফোনটি 37,999 টাকা দামে লঞ্চ করা হতে পারে। এটি ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম হতে পারে। এটি ফোনের বেস ভেরিয়েন্ট এবং টপ ভেরিয়েন্টের দাম 42 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। তবে এটি অফিসিয়াল দাম না কি এফেক্টিভ দাম সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য 2 এপ্রিল লঞ্চের অপেক্ষা করতে হবে।

আপকামিং vivo V70 FE ফোনটি এই সিরিজের প্রথম 200MP ক্যামেরা সহ স্মার্টফোন। ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল সহ 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানানো হয়েছিল। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য vivo V70 FE ফোনটিতে 92 ডিগ্রি FOV এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনটির সাহায্যে Underwater Photography করা যাবে। এছাড়া এই নতুন ভিভো 5জি ফোনটি IP68 + IP69 রেটিং সহ ভারতে লঞ্চ করা হবে।

vivo V70 FE 5G ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7360 Turbo অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। তাই ভারতীয় মডেলেও একই প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। vivo V70 FE ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেম সহ কাজ করে এবং এতে LPDDR5 RAM ও UFS 3.1 Storage ফিচার রয়েছে।

vivo V70 FE 5G ফোনটিতে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই Q10+ AMOLED প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 449 PPI পিক্সেল ডেনসিটি এবং 1900 nits ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এতে ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য vivo V70 FE 5G ফোনটি 7000mAh বড় ব্যাটারি সহ ভারতের বাজারে লঞ্চ করা হবে। একইসঙ্গে বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 90W FlashCharge ফিচার যোগ করা হয়েছে।

বাজারে উপস্থিত Vivo V70 Elite ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 51,999 টাকা, 12GB+256GB স্টোরেজ অপশনের দাম 56,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 61,999 টাকা রাখা হয়েছে। একইভাবে Vivo V70 ফোনের 8GB RAM + 256GB storage স্টোরেজ ভেরিয়েন্ট 45,999 টাকা এবং 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 49,999 টাকা দামে পেশ করা হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here