ব্লুটুথ SIG সাইটে লিস্টেড হল Vivo V70 Lite স্মার্টফোন, শীঘ্রই হবে লঞ্চ

Vivo তাদের V-সিরিজের অধীনে ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। সম্প্রতি কোম্পানি এই সিরিজের Vivo V60 Lite ফোনটির 4G এবং 5G মডেল গ্লোবাল বাজারে লঞ্চ করেছিল। তবে ইতিমধ্যেই নেক্সট জেনারেশন অর্থাৎ Vivo V70 সিরিজের খবর শোনা যাচ্ছে। কারণ ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে Vivo V70 Lite ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে V2549 মডেল নাম্বার সহ Vivo V70 Lite ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে আসন ফোনটির প্রস্তুতি চলছে এবং শীঘ্রই এটি লঞ্চ করা হবে। এর আগে FCC সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখা গিয়েছিল। এই লিস্টিঙের মাধমেবেস কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছিল।

আপকামিং Vivo V70 Lite ফোনটি 4G LTE ফিচার সহ্লঞ্চ করা হবে। এই ফোনটিতে 2.4GHz + 5GHz ডুয়েল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ ফিচার থাকতে পারে। ফোনে স্পীডের জন্য 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়া আগের মডেলের মতো এই ফোনটিও 4G এবং 5G উভয় ভার্সনে লঞ্চ করা হতে পারে।

জানিয়ে রাখি বেশ কিছুদিন আগেই Snapdragon 685 প্রসেসর সহ Vivo V60 Lite 4G ফোনটি লঞ্চ করা হবে। আপকামিং Vivo V70 Lite ফোনটি মিড রেঞ্জ প্রসেসর সহ পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তবে 2026 সালের প্রথম কোয়ার্টারে ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী কোম্পানি V2538 মডেল নাম্বার সহ Vivo V70 ফোনটিতে কজ করছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত এই সিরিজ সম্পর্কে বেশি কিছুজানা যায়নি। তাই অদূর ভবিষ্যতে আমরা এই বিষয়ে সঠিক তথ্য জানাতে পারব। যারা আগামী মাসে নতুন 4G বা 5G ফোন কেনার কথা ভাবছেন, তাদের জানিয়ে রাখি এই ফোনটি কেনার জন্য তিন-চার মাসের বেশি অপেক্ষা করতে হবে। তাই ফোনটি কেনার ইচ্ছা থাকলে আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে তাড়াতাড়ি নতুন ফোন কিনতে চাইলে বাজারে উপস্থিত মিড রেঞ্জে OnePlus Nord 5, Samsung Galaxy A56 5G এবং realme GT 6 ফোনগুলি দেখতে পারেন। আমরা এই Vivo V70 সিরিজের নতুন আপডেট পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here