চাইনিজ টেক কোম্পানি Vivo অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আগামী 19 ফেব্রুয়ারি দুপুর 12টার সময় কোম্পানির পক্ষ থেকে ভারতে Vivo V70 এবং Vivo V70 Elite ফোনগুলি লঞ্চ করা হবে। কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং শপিং সাইট ফ্লিপকার্টে লাইভ করা মাইক্রো সাইটের মাধ্যমে ফোনের গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছে। এই ডিটেইলস মূলত V70 Elite ফোনের জন্য হতে পারে। এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টে কোম্পানির একটি শক্তিশালী স্মার্টফোন হিসাবে পেশ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস সম্পর্কে।
মাইক্রো সাইট অনুযায়ী Vivo V70 Elite ফোনে 1.5K Ultra Clear OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট, 459 PPI পিক্সেল ডেনসিটি এবং 1.07 বিলিয়ন কালার সাপোর্ট করবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে সেগমেন্টের সবচেয়ে ন্যারো বেজল ডিজাইন যোগ করা হবে, যা মাত্র 0.125cm চওড়া হবে। 16.74cm ইমার্সিভ স্ক্রিন সাইজ এবং মেটাল ফ্রেমের দৌলতে এই ফোনে প্রিমিয়াম লুক এবং মজবুত বিল্ড কোয়ালিটি পাওয়া যাবে।
প্রসেসিঙের জন্য Vivo V70 Elite ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 8s Gen 3 চিপসেট থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এতে 92 শতাংশ ভালো GPU পারফরমেন্স এবং 20 শতাংশ ভালো CPU পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট করবে। এর ফলে স্মুথ অ্যাপ ল্যান্ডিং, মাল্টি টাস্কিং এবং গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। ফোনটির AnTuTu স্কোর 18 লক্ষ পর্যন্ত যাবে বলে জানানো হয়েছে।
আরও জানা গেছে Vivo V70 Elite ফোনে ZEISS Professional Portrait Camera সিস্টেম থাকবে। এতে 50MP ZEISS প্রাইমারি OIS সেন্সর, ZEISS আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP ZEISS নাইট টেলিফটো লেন্স যোগ করা হবে। এই ক্যামেরা 3x অপটিক্যাল জুম এবং 100x ডিজিটাল জুম সাপোর্ট করবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলেও 50MP ZEISS গ্ৰুপ সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরায় 92° আলট্রা-ওয়াইড FoV এবং 0.8x থেকে 2x পর্যন্ত সীমলেস জুম পাওয়া যাবে। এছাড়াও এই ফোনে 4K 60fps ভিডিও রেকর্ডিং সহ 10x জুম-ইন পোর্ট্রেট ফিচার থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh BlueVolt ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি 90W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাটারিতে 11 ঘন্টা পর্যন্ত নেভিগেশন, 13 ঘন্টা পর্যন্ত গেমিং এবং 6 ঘন্টা পর্যন্ত 4K ভিডিও রেকর্ডিং ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটি Android 16 বেসড OriginOS অপারেটিং সিস্টেমে কাজ করবে এবং এই ফোনে 6 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Vivo V70 Elite ফোনের AI ফিচার ফোনটির প্রধান হাইলাইট হয়ে উঠতে পারে। এই ফোনে AI Holi Portrait, AI Magic Weather এবং AI Floral Blessing এর মতো বিভিন্ন উল্লেখযোগ্য ফিচার দেওয়া হবে। এর ফলে পোর্ট্রেট ফটোগ্রাফি এবং সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন আরও সুন্দর হয়ে উঠবে।
যেসব ইউজাররা সুন্দর পারফরমেন্সের পাশাপাশি প্রো-গ্ৰেড ক্যামেরা পছন্দ করেন তাদের জন্য Vivo V70 সিরিজের ফোনগুলি দারুণ অপশন হয়ে উঠবে। ভারতের বাজারে এই ফোনটিকে OnePlus Nord 5, iQOO Neo 10R এবং Motorola Edge 50 Ultra ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে।
যারা মিড রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী পারফরমেন্স, সুন্দর ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং প্রিমিয়াম লুক সহ স্মার্টফোনের খোঁজ করছেন তাঁরা Vivo V70 সিরিজের ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন। এই সিরিজ লঞ্চ হলে ফোনটির সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
