শীঘ্রই Vivo V80 সিরিজের অধীনে নতুন স্মার্টফোন পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে কিছু দিন আগেই ভারতের বাজারে Vivo V80 স্মার্টফোন লঞ্চ করা হয়েছিল। এবার ভারতের সার্টিফিকেশন সাইট BIS প্ল্যাটফর্মে এই সিরিজের একটি সস্তা মডেল Vivo V80 FE লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিঙে ফোনটির মডেল নাম্বার V2624 উল্লেখ করা হয়েছে। এর ফলে ফোনটির খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনটি সম্পর্কে।
Vivo V80 FE ফোনের BIS লিস্টিং
BIS অর্থাৎ Bureau of Indian Standards ওয়েবসাইটে আমরা Vivo V80 FE ফোনটি V2624 মডেল নাম্বার সহ স্পট করেছি। এর আগে এই ফোনটি ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হয়েছিল। এই প্ল্যাটফর্ম থেকে ফোনটির Vivo V80 FE নাম সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
BIS সার্টিফিকেশন দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। তবে আপাতত কোম্পানির অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। জানিয়ে রাখি গত 13 অক্টোবর থেকে ভারতে এই সিরিজের Vivo V80 ফোনের সেল শুরু হয়ে গেছে। অদূর ভবিষ্যতে Vivo V80 FE ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
Vivo V80 ফোনের দাম এবং স্পেসিফিকেশন
ভারতে Vivo V80 ফোনের 8GB RAM ও 128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম রাখা হয়েছে 62,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 512GB মেমরি ভেরিয়েন্ট 79,999 টাকা দামে পেশ করা হয়েছে।
vivo V80 5G ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 144Hz AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে Zeiss ক্যামেরা সিস্টেম যোগ করা হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP টেলিফটো লেন্স রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 7,200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Vivo V80 FE ফোনটি স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় কম দামে পেশ করা হতে পারে। তবে এই ফোনে কি আলাদা হবে এবং ফোনটির দাম কেমন রাখা হতে পারে সেই বিষয়ে কোম্পানি এখনও কিছু জানায়নি।
Vivo V80 ফোনের প্রাথমিক দাম 62,999 টাকা। তাই কম দামের FE মডেলটি সেইসব ইউজারদের জন্য একটি সুন্দর অপশন হয়ে উঠবে যারা অপেক্ষাকৃত কম দামে Vivo ব্র্যান্ডের ক্যামেরা ফিচার এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন ব্যাবহার করতে চান। তবে ফোনটির দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার পরই এই বিষয়ে নিশ্চিত আলোচনা করা সম্ভব।
BIS লিস্টিং থেকে এই ফোনটির সম্ভাব্য লঞ্চ সম্পর্কে আভাস পাওয়া যাচ্ছে। তবে Vivo V80 FE ফোনের লঞ্চ এবং স্পেসিফিকেশন এখনও কনফার্ম জানা যায়নি। যাদের এখনই একটি নতুন স্মার্টফোন প্রয়োজন তাঁরা Vivo V70 FE ফোনটি কিনতে পারেন। তবে হাতে সময় থাকলে V80 FE ফোনের জন্য অপেক্ষা করা যেতে পারে।
