
শীঘ্রই গ্লোবাল বাজারে Vivo তাদের V সিরিজের নতুন Vivo V80 FE স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপকামিং ফোনের টিজার জারি করেছে। এই টিজারের মাধ্যমে ফোনের লঞ্চ নিশ্চিত জানানো হয়েছে। এই ফোনটি দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এতে Zeiss টিউন ক্যামেরা এবং 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। সম্প্রতি কোম্পানির ফিলিপিন্সের ওয়েবসাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V80 FE স্মার্টফোনের গ্লোবাল লঞ্চ ডিটেইলস।
কনফার্ম হল Vivo V80 FE ফোনের গ্লোবাল লঞ্চ
Vivo সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ পোস্ট করে জানিয়েছে শীঘ্রই তাদের Vivo V80 FE ফোনটি সিলেক্টেড গ্লোবাল বাজারে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের লঞ্চ ডেট এবং যেসমস্ত বাজারে ফোনটি সেল করা হবে সেই দেশগুলির নাম জানানো হয়নি।
A burst of golden fireworks. ✨
Meet vivo V80 FE in Sparkling Gold. Every Time You Pick It Up, a Moment of Delight Unfolds.
Stunning CMF design meets brilliant camera. Let every day shine.#vivoV80FE #ShineAsWeAre #ZEISSPortraitsoPro https://t.co/nryizeuf77
— vivo Global (@Vivo_GLOBAL) November 16, 2026
টিজারের মাধ্যমে ফোনের Sparkling Gold কালার অপশন দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলে হরাইজেন্টাল ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। এই ক্যামেরা সেটআপে Zeiss টিউন ক্যামেরা সিস্টেম রয়েছে। ফোনটি Chill Green কালার অপশনে লঞ্চ করা হবে।
Vivo V80 FE ফোনের স্পেসিফিকেশন
Vivo V80 FE ফোনটিতে 6.59 ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1,260 × 2,750 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া ডিসপ্লেতে U9 লাইট-এমিটিং ম্যাটেরিয়াল, 459ppi পিক্সেল ডেনসিটি, 3,000nits পীক ব্রাইটনেস এবং 100 শতাংশ DCI-P3 কালার গামুট আউটপুট পাওয়া যাবে। জল ও ধুলো থেকে ফোনটিকে সুরক্ষিত রাখার জন্য এতে IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
প্রসেসিঙের জন্য ফোনটিতে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরী MediaTek Dimensity 7400 Turbo অক্টাকোর প্রসেসর দেওয়া হবে। একইসঙ্গে ফোনে 8GB LPDDR4x RAM এবং 256GB UFS 3.1 স্টোরেজ থাকবে। স্মার্টফোনটি Android 17 বেস্ড OriginOS 7 সহ কাজ করবে।
Vivo V80 FE ফোনে ফটোগ্রাফির জন্য Zeiss টিউন ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে অপটিক্যাল ইমেজ স্টেবলাইজেশন (OIS) সাপোর্টেড 50MP প্রাইমারি ক্যামেরা থাকবে। এতে f/1.88 অ্যাপার্চার সাপোর্ট করবে। একইসঙ্গে ফোনে 120 ডিগ্ৰী ফিল্ড অফ ভিউ সহ 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের ফোনটিতে f/2.0 অ্যাপার্চার যুক্ত এবং 92 ডিগ্ৰী ফিল্ড অফ ভিউ সহ 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
Vivo V80 FE ফোনে 7,000mAh ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনে 90W ওয়্যারড ফাস্ট চার্জিং থাকবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি একবার চার্জ করলে 38 ঘন্টা পর্যন্ত টক টাইম উপভোগ করা যাবে।
Vivo V80 FE ফোনের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এতে 4,666 বর্গ মিলিমিটার হিট ডিসপেনশন এরিয়া সহ ভেপার কুলিং সিস্টেম দেওয়া হবে। পরবর্তী সময়ে ফোনের লঞ্চ ডেট, দাম এবং সেল ডিটেইলস সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে।








