vivo কোম্পানির ‘V80 সিরিজ’ বাজারে লঞ্চের আগেই সমালোচনায় ছেয়ে রয়েছে। গত সপ্তাহে এই সিরিজের vivo V80 Lite 5G ফোনটি প্রথমে পাকিস্তানে টিজ করা হয় এবং এরপর মালয়েশিয়াতেও ফোনটি লঞ্চের ঘোষণা করা হয়। সবচেয়ে বড় কথা পাকিস্তান এবং মালয়েশিয়ার বাজারে আসন্ন এই ফোনটি একে অপরের চেয়ে আলাদা হবে। অর্থাৎ কোম্পানি একই নামে দুটি আলাদা বাজারে দুটি আলাদা স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মালয়েশিয়াতে vivo V80 Lite 5G ফোনটি আগামী 3 সেপ্টেম্বর লঞ্চ করা হবে। অপরদিকে পাকিস্তানে আজই এই ফোনটি পেশ করা হয়েছে।
vivo V80 Lite 5G ফোনের দাম
পাকিস্তানে vivo V80 Lite 5G ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। প্রতিবেশী দেশে এই ফোনটি 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ফোনের 8GB+128GB মডেল PKR 124999 অর্থাৎ প্রায় 43 টাকা দামে পেশ করা হয়েছে এবং ফোনটির 8GB+256GB মডেলের দাম রাখা হয়েছে PKR 145999 অর্থাৎ প্রায় 50,299 টাকা। পাকিস্তানে এই ফোনটি Sapphire Blue এবং Silk White কালার অপশনে সেল করা হবে।
vivo V80 Lite 5G ফোনের স্পেসিফিকেশন
পাকিস্তানে লঞ্চ হওয়া vivo V80 Lite 5G ফোনটি আসলে সম্প্রতি ভারতে পেশ হওয়া vivo S2 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন। অর্থাৎ কোম্পানি ভারতের বাজারে উপস্থিত পুরনো স্মার্টফোন পাকিস্তানে নতুন বলে পেশ করে দিয়েছে। vivo V80 Lite 5G ফোনটি Android 16 বেস্ড OriginOS 6 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 7360 Turbo চিপসেট দেওয়া হয়েছে। 4nm আর্কিটেকচারে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.5GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম।
vivo V80 Lite 5G ফোনে 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5K ডিসপ্লে যোগ করা হয়েছে। 3D Curved AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Wet-Hand এবং Greasy-Hand Touch ফিচার রয়েছে, ফলে ভেজা ও পিচ্ছিল হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য vivo V80 Lite 5G ফোনে 7050mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে 14 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে। এর সঙ্গে সিঙ্গেল চার্জে এতে 22 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনে 6 বছর পর্যন্ত ব্যাটারি হেল্থ বজায় থাকবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 44W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
vivo V80 Lite 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি Sony IMX852 সেন্সরের সঙ্গে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
vivo V80 Lite 5G ফোনের মালয়েশিয়ান মডেল
পাকিস্তানে ভারতীয় মডেলের কপি পেশ করা হলেও, আগামী 3 সেপ্টেম্বর মালয়েশিয়াতে OG অর্থাৎ অরিজিনাল vivo V80 Lite 5G স্মার্টফোন পেশ করা হবে। এই ফোনটি 10000mAh ব্যাটারি সহ কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোন হতে চলেছে। এই ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। প্রসেসিঙের জন্য এতে MediaTek Dimensity 7500 প্রসেসর থাকতে পারে। এই ফোনে 6.83-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে যোগ করা হতে পারে, যা 144Hz রিফ্রেশ রেট এবং 5000nits ব্রাইটনেস সাপোর্ট করতে পারে।
