ভারতে Vivo কোম্পানির নতুন ফোল্ডেবল স্মার্টফোন Vivo X Fold 6 ফোনটি লঞ্চের সম্ভাবনা বেড়ে গেছে। গত জুন মাসে কোম্পানির Vivo X Fold 6 ফোনটি চীনের বাজারে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোল্ডেবল ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। এবার BIS সার্টিফিকেশন সাইটে X Fold 6 ফোনটি লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই কোম্পানির ফোল্ডেবল স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে।
Vivo X Fold 6 ফোনের BIS সার্টিফিকেশন
BIS সার্টিফিকেশন ডেটাবেসে Vivo X Fold 6 ফোনটি V2559 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফিচার এর স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি। আগেই মালেশিয়ার SIRIM এবং ইন্দোনেশিয়া SDPPI সার্টিফিকেশন সাইটে ফোনেটি দেখা গিয়েছিল। লিস্টিঙের মাধ্যমে ফোনটির নাম Vivo X Fold 6 হবে বলে নিশ্চিত জানা গিয়েছিল। BIS সার্টিফিকেশন সাইটে লিস্টিঙের পর ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও বেড়ে গেছে।
Vivo X Fold 6 ফোনের স্পেসিফিকেশন
ভারতের বাজারে আসন্ন Vivo X Fold 6 ফোনটিতে চীনের লঞ্চ হওয়া মডেলের মতো ফিচার দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। চীনের মডেলে 6.51 ইঞ্চির আপুটার ডিসপ্লে এবং 8.02 ইঞ্চির ইনার ফোল্ডেবল ডিসপ্লে রয়েছে। ফোনটিতে Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এতে 7,000mAh বড় ব্যাটারি যোগ করা হয়েছে। দ্রুত চার্জ করার জন্য এতে 80W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং ফিচার সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Vivo X Fold 6 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 200MP প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 50MP পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের আপুটার এবং ইনার উভয় স্ক্রিনে 20MP ক্যামেরা যোগ করা হয়েছে।
Vivo এর পক্ষ থেকে এখনও পর্যন্ত X Fold 6 ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে অফিসিয়ালি জানানো হয়নি। BIS লিস্টিঙের পর ফোনটি খুব তাড়াতাড়ি ভারতের বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি চীনের মডেলের 7,000mAh ব্যাটারি, 80W চার্জিং এবং ট্রিপল রেয়ার ক্যামেরার মতো স্পেসিফিকেশন সহ ভারতীয় মডেল লঞ্চ করলে, আপকামিং Vivo X Fold 6 ফোনটি ভারতে ফোল্ডেবল স্মার্টফোন হিসাবে দারুন বিকল্প হতে পারে। যেসব ভারতীয় ইউজাররা ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা কোম্পানির পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করতে পারেন।











