2024 সালের ডিসেম্বর মাসে Vivo X200 এবং X200 Pro স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। ক্যামেরার জন্য জনপ্রিয় এই ভিভো এক্স200 সিরিজের ফোনের দাম যথাক্রমে 65,999 টাকা এবং 94,999 টাকা থেকে শুরু হয়। এই দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পর, এবার কোম্পানি তাদের Vivo X200 Pro Mini স্মার্টফোনটি ভারতীয় বাজারে পেশ করতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে আপকামিং Vivo X200 Pro Mini ফোনের ভারতীয় লঞ্চ ডেট, দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Vivo X200 Pro Mini এর ভারতীয় লঞ্চ ডেট
স্মার্টপ্রিক্স ওয়েবসাইটের মাধ্যমে Vivo X200 Pro Mini ফোনের ভারতীয় লঞ্চ ডেট সম্পর্কে জানা গেছে। রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ভিভো বছরের দ্বিতীয় কোয়ার্টারে গ্লোবাল মার্কেটে এবং এপ্রিল, মে বা জুন মাসের দিকে ভারতীয় বাজারে Vivo X200 Pro Mini ফোনটি লঞ্চ করবে।
লিকের মাধ্যমে ভারতীয় লঞ্চ ডেট সহ Vivo X200 Pro Mini ফোনের ভারতীয় দামও জানা গেছে। রিপোর্ট অনুযায়ী এই ভিভো ফোনটি ভারতীয় বাজারে 70 হাজার টাকা রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটির দাম প্রায় 63,999 টাকা এবং টপ মডেলের দাম 69,999 টাকা রাখা হতে পারে। এখনও পর্যন্ত ফোনের অফিসিয়াল ডিটেইলস জানার জন্য অপেক্ষা করতে হবে।
Vivo X200 Pro Mini এর স্পেসিফিকেশন
- 6.31″ 1.5K 120Hz OLED Screen
- MediaTek Dimensity 9400
- 32MP Selfie Camera
- 50MP+50MP+50MP Back Camera
- 90W + 30W Wireless Charging
- 5,700mAh Battery
ডিসপ্লে: Vivo X200 Pro Mini ফোনটিতে 2640 × 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.31ইঞ্চির 1.5K ডিসপ্লে রয়েছে। এই OLED LTPO প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সহ কাজ করে।
প্রসেসর: Vivo X200 Pro Mini স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং অরিজিন OS 5 অপারেটিং সিস্টেম সহ কাজ করে। প্রসেসিঙের জন্য Vivo X200 Pro Mini ফোনটিতে 3ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.6GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: Vivo X200 Pro Mini ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনটিতে 50MP Sony LYT818 প্রাইমারি ক্যামেরা, 50MP আল্ট্রা ওয়াইড লেন্স সহ 100x পর্যন্ত ডিজিটাল জুমের জন্য 50MP পেরিস্কোপ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে Vivo X200 Pro Mini ফোনটিতে সেলফির এবং ভিডিও কলের জন্য 32MP সেন্সর যোগ করা হয়েছে।
ব্যাটারি: Vivo X200 Pro Mini ফোনটিতে 90W ওয়্যার এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
