Home খবর প্রকাশ্যে এল Vivo X200 Ultra স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, জেনে নিন লিক ডিটেইলস

প্রকাশ্যে এল Vivo X200 Ultra স্মার্টফোনের ক্যামেরা স্পেসিফিকেশন, জেনে নিন লিক ডিটেইলস

আগামী 19 নভেম্বর গ্লোবাল বাজারে Vivo X200 সিরিজ লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের টিজার জারি করা হয়েছে। এই সিরিজের ভ্যানিলা মডেল Vivo X200 এবং Vivo X200 Pro স্মার্টফোনদুটি পেশ হতে চলেছে। এই ফোনদুটি পরের মাসে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। এর মধ্যেই মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে Vivo X200 Ultra স্মার্টফোনটির ফিচার লিক হয়েছে।

জানিয়ে রাখি কোম্পানির এই ভিভো এক্স সিরিজে প্রিমিয়াম ক্যামেরা এওবং টপ কোয়ালিটি এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। বছরের শুরুতে ভারতীয় বাজারে Vivo X100 সিরিজ 63,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। নিচে এই সিরিজের Vivo X200 Ultra স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে আলোচনা করা হল।

Vivo X200 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন (লিক)

2024 সালের শুরুতে Vivo X100 Ultra ফোনটি চীনে লঞ্চ করা হয়েছিল। তাই এই ধারা বজায় রেখে 2025 সালে এই সময় আপকামিং Vivo X200 Ultra ফোনটি লঞ্চ করা হতে পারে। অন্যদিকে এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে না বলে মনে করা হচ্ছে, কারণ Vivo X100 Ultra ফোনটিও ভারতে লঞ্চ করা হয়নি।