Home খবর Vivo X200 Ultra স্মার্টফোনে থাকবে ডেডিকেটেড ক্যামেরা বাটন এবং ডুয়েল ইমেজিং চিপ

Vivo X200 Ultra স্মার্টফোনে থাকবে ডেডিকেটেড ক্যামেরা বাটন এবং ডুয়েল ইমেজিং চিপ

Vivo চীনে তাদের আপকামিং X200 সিরিজের মডেলগুলি টিজ করা শুরু করেছে। এই মাসে এই সিরিজের অধীনে Vivo X200s এবং Vivo X200 Ultra স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে, তবে এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট জানানো হয়নি। অফিসিয়াল ঘোষণার আগেই এক Vivo এক্সিকিউটিভ X200 Ultra ফোনের ক্যামেরা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। এছাড়া একটি ইমেজের মাধ্যমে আপকামিং ফোনের সঙ্গে iPhone 16 Pro Max ফোনের তুলনা করা হয়েছে।

Vivo X200 Ultra এর ক্যামেরা ডিটেইলস টিজ

দ্বিতীয় চিপ VS1 প্রি-প্রসেসিং চিপ বা PreISP রয়েছে, এটি এক্সপোজার, ফোকাস এবং স্টেকিং আরও ভালো করতে সাহায্য করবে।

Vivo এর বক্তব্য অনুযায়ী X200 Ultra ফোনটিতে একটি নতুন ডিজাইনের ট্রিপল ফ্ল্যাশ সিস্টেম সহ প্রফেশনাল SLR-লেবল পোট্রেট ফটো পাওয়া যাবে।

Vivo X200 Ultra এর সম্পর্কে জানা গেছে…

Vivo X200 Ultra ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি, কারণ আগের X100 Ultra মডেল শুধুমাত্র চীনে পেশ করা হয়েছিল।