Home খবর প্রকাশ্যে এল Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

প্রকাশ্যে এল Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ, জেনে নিন কেমন হতে পারে স্পেসিফিকেশন

চীনে X200 সিরিজ লঞ্চের পর Vivo গ্লোবাল বাজারেও তাদের X200 সিরিজের দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এবার এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হিসাবে Vivo X200 Ultra লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আগামী বছর পেশ করা হবে বলে মনে করা হচ্ছে। একটি নতুন লিকের মাধ্যমে ফোনটির রেন্ডার ইমেজ এবং কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই পোস্টে আপকামিং ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল।

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 12GB RAM, 50MP ক্যামেরা সহ চীনে লঞ্চ হল Vivo Y200+ স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo X200 Ultra ফোনের রেন্ডার ইমেজ

Vivo X200 Ultra ফোনের স্পেসিফিকেশন

আরও পড়ুন: 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Vivo Y29 5G স্মার্টফোন, দাম মাত্র 13,999 টাকা

Vivo আগামী বছর প্রথমার্ধে তাদের Vivo X200 Ultra স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 2025 সালের মার্চ-এপ্রিল মাসে এই ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য 2024 সালে আরও বেশ কিছু সময় পরে X100 Ultra ফোনটি পেশ করা হয়েছিল।